-
পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চনা করার অভিযোগ করলেন মোদি, পাল্টা সমালোচনায় সোচ্চার সৌগত
ডিসেম্বর ২৫, ২০২০ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধা পাওয়া থেকে রাজ্য সরকার বঞ্চনা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। তিনি আজ (শুক্রবার) রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। পাল্টা জবাবে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি আজ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দাবি মিথ্যে বলে মন্তব্য করেছেন।
-
ব্রিটেনের নতুন করোনার ভাইরাস থেকে ভয় পাওয়ার দরকার নেই, সাবধান হওয়া দরকার: ডা. রণদীপ গুলেরিয়া
ডিসেম্বর ২৫, ২০২০ ১৩:৫৪অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর পরিচালক ও করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য ডা. রণদীপ গুলেরিয়া বলেছেন, করোনার নয়া স্ট্রেইনকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং সতর্ক হওয়া প্রয়োজন। আজ (শুক্রবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডা. গুলেরিয়া বলেন, লোকেরা কেবল সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যহবার করুন,তাহলে কারও কিছুই হবে না।
-
প্রধানমন্ত্রীর বিরোধিতা করলেই সন্ত্রাসী বলে অভিহিত করা হবে: রাহুল গান্ধী
ডিসেম্বর ২৪, ২০২০ ১৬:৫৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবল পুঁজিপতিদের জন্য কাজ করছেন। কৃষক, শ্রমজীবী অথবা মোহন ভাগবত (আরএসএস প্রধান) যে তাঁর বিরোধিতা করবে, তাকেই সন্ত্রাসী বলে চিহ্নিত করা হবে।’
-
কৃষক আন্দোলনের মধ্যে হরিয়ানায় পৌর নির্বাচন, বিজেপি নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে
ডিসেম্বর ২৪, ২০২০ ১৩:১২ভারতে কেন্দ্রীয় সরকারের তৈরি করা নয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষকদের আন্দোলনের মধ্যে বিজেপিশাসিত হরিয়ানার সাতটি শহরে স্থানীয় সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
-
ভারতে ২৮ দিন ধরে চলছে কৃষক আন্দোলন, সরকার আলোচনায় প্রস্তুত বলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর
ডিসেম্বর ২৩, ২০২০ ১৫:১৭ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন একটানা ২৮ দিন ধরে চলছে। সরকার পক্ষ এবং কৃষক নেতাদের মধ্যে একাধিকবার আলোচনা হলেও ওই ইস্যুতে কোনও সমাধান সূত্র বেরোয়নি। আজ (বুধবার) কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকার খোলা মনে আলোচনায় প্রস্তুত রয়েছে।
-
কাশ্মীর নির্বাচন: বিজেপির বিরুদ্ধে স্থানীয় দলগুলোর বিজয়
ডিসেম্বর ২৩, ২০২০ ১৪:২৪ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি’র বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক দলগুলো বিজয়ী হয়েছে। কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করার পর সেখানে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজেপি পরাজয়ের স্বাদ পেল।
-
'বেআইনিভাবে' ধর্ম পরিবর্তনের জন্য উত্তর প্রদেশে ৬ মুসলিমকে গ্রেফতার
ডিসেম্বর ২২, ২০২০ ১৬:৪৬'বেআইনী ধর্মান্তর নিষিদ্ধ' আইনের আওতায় উত্তর প্রদেশের এটাহ জেলায় ছয়জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। এ ক্ষেত্রে, পুলিশ এখনও আরও পাঁচ জনকে খুঁজছে। আজ (মঙ্গলবার)এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
ভারতে কৃষক আন্দোলনের ফলে ব্যবসায় কমপক্ষে ১৪ হাজার কোটি টাকার ক্ষতি
ডিসেম্বর ২২, ২০২০ ১৪:১৩ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা কৃষি সংক্রান্ত তিনটি আইন প্রত্যাহারের দাবিতে যে কৃষক আন্দোলন চলছে তার ফলে ব্যবসায়ে এ পর্যন্ত কমপক্ষে ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (ক্যাট) এরকমই একটি তথ্য প্রকাশ করেছে।
-
নয়া করোনাভাইরাস: ব্রিটেনের সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধ করল ভারত
ডিসেম্বর ২১, ২০২০ ১৫:৩২ব্রিটেনে নোভেল করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মেলায় আপাতত ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্রিটেন সফরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে।আগামীকাল (মঙ্গলবার) রাত ১১টা ৫০ মিনিট থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তার আগে পর্যন্ত ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।
-
মিথ্যে তথ্য দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে শোভনীয় নয়, বিজেপি চিটিংবাজ পার্টি: মমতা বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বর ২১, ২০২০ ১৪:৫৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘চিটিংবাজ পার্টি’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে টার্গেট করে বলেছেন, মিথ্যে তথ্য দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে শোভা পায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।