-
বিজেপি গরু জবাই নিষিদ্ধ করতে চাইলে গরুর গোশত রফতানি বন্ধ করুক: কংগ্রেস
ডিসেম্বর ১২, ২০২০ ১২:৫৫বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে সেইসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে চাইলে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ সরকারকে গরুর গোশত রফতানি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছে গোয়া কংগ্রেস। গতকাল (শুক্রবার) দলটির পক্ষ থেকে ওই মন্তব্য করা হয়েছে।
-
‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের নয়,রাজ্যের কর্মকর্তারা কেন্দ্রের কাছে জবাবদিহি করবেন না’
ডিসেম্বর ১১, ২০২০ ১৫:৩৪ভারতের পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশককে ডেকে পাঠানোয় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার ক্ষুব্ধ হয়েছে।আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি ও বিশিষ্ট সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের নয়, রাজ্যের কর্মকর্তারা কেন্দ্রের কাছে জবাবদিহি করবেন না।’
-
কৃষি আইনের বিরুদ্ধে ধর্না-অবস্থানে বসা কৃষকদের বিরুদ্ধে মহামারী আইনে এফআইআর
ডিসেম্বর ১১, ২০২০ ১৫:০৯ভারতের দিল্লি পুলিশ সিঙ্ঘু সীমান্তের রেড লাইটে থাকা প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআরে সামাজিক দূরত্ব অনুসরণ না করার অভিযোগে মহামারী আইন ও অন্যান্য ধারার আওতায় কৃষকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আজ (শুক্রবার) এনডিটিভি ওই তথ্য জানিয়েছে।
-
কৃষক আন্দোলনের পিছনে চীন ও পাকিস্তানের হাত রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সার্জিক্যাল স্ট্রাইক করুন- সঞ্জয় রাউত
ডিসেম্বর ১১, ২০২০ ১১:২৫ভারতে নয়া কৃষি আইন প্রত্যহারের দাবিতে চলমান কৃষক আন্দোলনের পিছনে চীন ও পাকিস্তানের হাত রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে মন্তব্য করেছেন। গত (বুধবার) মহারাষ্ট্রের জালনা জেলায় তিনি বলেন, দিল্লিতে যে আন্দোলন চলছে, তাতে কৃষকদের কোনও স্বার্থ নেই। এর পিছনে চীন ও পাকিস্তানের হাত রয়েছে।
-
কর্নাটকে গরু জবাই নিষিদ্ধ বিল পাশ, বিধানসভা থেকে ওয়াকআউট করল বিরোধীরা
ডিসেম্বর ১০, ২০২০ ২১:১৮ভারতে বিজেপিশাসিত কর্ণাটকে গো-হত্যা বিরোধী বিল পাশ করাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক অঙ্গনে উত্তাপের সৃষ্টি হয়েছে। গতকাল (বুধবার) কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার বিধানসভায় গরু জবাই নিষিদ্ধ বিল পাশ করেছে। এ সময়ে বিধানসভায় ব্যাপক হৈ চৈ শুরু হয়। বিরোধী কংগ্রেস ও জেডি(এস) বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিধানসভার কার্যক্রম ত্যাগ করেন।
-
পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে : সুব্রত মুখোপাধ্যায়
ডিসেম্বর ১০, ২০২০ ১৫:৫৪ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।’
-
কেন্দ্রীয় বিজেপি সরকার গণতন্ত্র ও সংবিধান মানছে না : মমতা বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বর ১০, ২০২০ ১৫:৩৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ‘নরেন্দ্র মোদির সরকার কোনও গণতন্ত্র মানছেন না।
-
পশ্চিমবঙ্গে এনআরসি-এনপিআর করতে দেবো না, এখানে সবাই নাগরিক : মমতা বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বর ০৯, ২০২০ ১৫:১৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, ‘রাজ্যে কোনও এনআরসি করতে দেবো না। এনপিআর করতে দেবো না। ক্যা-ক্যা করে মিথ্যে কথা বলে লাভ নেই। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। রাজ্যে কে থাকবে তা রাজ্য সরকার ঠিক করে। কেন্দ্রীয় সরকার নয়।’তিনি আজ (বুধবার) উত্তর ২৪ পরগণা জেলার গোপালনগর হাইস্কুল ময়দানে দলীয় এক জনসভায় ওই মন্তব্য করেন।
-
কৃষি আইন : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক নেতাদের বৈঠকেও বেরোলো না সমাধান
ডিসেম্বর ০৯, ২০২০ ১০:২৫ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক নেতাদের বৈঠক হলেও নয়া কৃষি আইন নিয়ে সমস্যার সমাধান হয়নি। গতকাল (মঙ্গলবার) দিবাগত গভীর রাত পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ওই বৈঠক চলে।
-
যতদিন বেঁচে থাকব, বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চলবে : মমতা বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বর ০৮, ২০২০ ১৬:৩৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন বেঁচে থাকব, সরকারি সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। তিনি আজ (মঙ্গলবার) রানিগঞ্জে এক কর্মসূচিতে ওই মন্তব্য করেন।