ভারত
  • বিজেপি কিছু লোককে তাড়িয়ে দেওয়ার ‘জুজুর ভয়’ দেখাচ্ছে : জ্যোতিপ্রিয় মল্লিক

    বিজেপি কিছু লোককে তাড়িয়ে দেওয়ার ‘জুজুর ভয়’ দেখাচ্ছে : জ্যোতিপ্রিয় মল্লিক

    ডিসেম্বর ০৩, ২০২০ ১৭:৩৩

    ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘অসমে যাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাঁদের আজও বের করা যায়নি। সবাই ভিতরে রয়েছেন। তাঁদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। শেষমেশ তাঁদেরকে ফেরত পাঠানো হবে। সেই ফরমুলা নেওয়া হচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) হেলেঞ্চায় দলীয় সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • ভারতে কৃষি আইন প্রত্যাহারের দাবি: ‘পদ্মবিভূষণ’ সম্মান ফেরালেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী

    ভারতে কৃষি আইন প্রত্যাহারের দাবি: ‘পদ্মবিভূষণ’ সম্মান ফেরালেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী

    ডিসেম্বর ০৩, ২০২০ ১৪:১৫

    ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন আব্যাহত রয়েছে। এ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে ওই আন্দোলন চলছে। চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল আজ (বৃহস্পতিবার) ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ ফিরিয়ে দিয়েছেন।

  • ভারতে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা অনড়

    ভারতে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা অনড়

    ডিসেম্বর ০২, ২০২০ ১৬:৫৩

    ভারতে নয়া কৃষি আইনের বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন আজও অব্যাহত রয়েছে। এনিয়ে একটানা সাত দিন ধরে কৃষক আন্দোলন চলছে। গতকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সাথে কৃষক নেতাদের আলাপ-আলোচনা ফলপ্রসূ হয়নি। এ ব্যাপারে কমিটি গড়ার কথা হলে কৃষকরা বলেছেন, কমিটির ব্যাপারে তাঁদের কোনও আপত্তি নেই কিন্তু যতক্ষণ না ওই কমিটি কোনও কংক্রিট সিদ্ধান্তে না আসবে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

  • জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ, বিএসএফ কর্মকর্তা নিহত

    জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ, বিএসএফ কর্মকর্তা নিহত

    ডিসেম্বর ০২, ২০২০ ১৪:৫৬

    জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে পি. গুইটি নামে বিএসএফের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) পুঞ্চের মেন্ধরে তারকুন্ডি এলাকায় তিনি নিহত হন। নিহত ওই বিএসএফ কর্মকর্তা মণিপুরের বাসিন্দা ছিলেন। বিএসএফের পক্ষ থেকে ওই ঘটনার পাল্টা ও যথাযথ জবাব দেওয়া হয়েছে।

  • বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না:  মমতা বন্দ্যোপাধ্যায়

    বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না: মমতা বন্দ্যোপাধ্যায়

    ডিসেম্বর ০১, ২০২০ ১৭:৫৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘কী দিয়েছ? ‘ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই’। আগামীদিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো এবং যতই এজেন্সিকে কাজে লাগিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে বলো।’

  • মুসলিমদের কখনই প্রার্থী করা হবে না : কর্ণাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা, তীব্র প্রতিক্রিয়া ওয়াইসি’র

    মুসলিমদের কখনই প্রার্থী করা হবে না : কর্ণাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা, তীব্র প্রতিক্রিয়া ওয়াইসি’র

    ডিসেম্বর ০১, ২০২০ ১৪:৫৮

    কর্ণাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী ও বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, বিজেপি নির্বাচনে কোনও মুসলিম প্রার্থীকে টিকিট দেবে না। তিনি বলেন, বেলাগাভি হিন্দুত্বের কেন্দ্র এবং এর সমর্থকদের মধ্যে কাউকে টিকিট দেওয়া হবে। রাজ্যটির বেলগাভি লোকসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

  • করোনাভাইরাস: ভারতের বিভিন্ন রাজ্যে নয়া নির্দেশিকা কার্যকর, কারফিউ থেকে জেল ও জরিমানার বিধান

    করোনাভাইরাস: ভারতের বিভিন্ন রাজ্যে নয়া নির্দেশিকা কার্যকর, কারফিউ থেকে জেল ও জরিমানার বিধান

    ডিসেম্বর ০১, ২০২০ ১২:৪১

    ভারতের বিভিন্ন রাজ্যে করোনাভাইরাস মহামারীর তৃতীয় দফার ঢেউয়ের হুমকি সৃষ্টি হয়েছে। এরফলে আজ ১ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে দেশের বিভিন্ন রাজ্যে নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে।  

  • নয়া বিড়ম্বনা, কৃষি আইন প্রত্যাহার না করা হলে ‘এনডিএ’ ছাড়ার হুঁশিয়ারি দিল আরএলপি

    নয়া বিড়ম্বনা, কৃষি আইন প্রত্যাহার না করা হলে ‘এনডিএ’ ছাড়ার হুঁশিয়ারি দিল আরএলপি

    নভেম্বর ৩০, ২০২০ ২১:৫৬

    ভারতের কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহার করা না করা হলে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল বা আরএলপি বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে। আরএলপি’র আহ্বায়ক ও এমপি হনুমান বেনিওয়াল আজ (সোমবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ওই আইন প্রত্যাহার না করা হলে এনডিএ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

  • বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই: ইন্দ্রনীল সেন

    বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই: ইন্দ্রনীল সেন

    নভেম্বর ৩০, ২০২০ ২১:৫২

    ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূলের সঙ্গে বাংলার মানুষের একশো শতাংশ আত্মিক যোগাযোগ রয়েছে। আজ (সোমবার) তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন।