-
বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে: কাজী আব্দুর রহিম
নভেম্বর ৩০, ২০২০ ১৩:০২ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম (দিলু) বলেছেন, বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে। গতকাল (রোববার) সন্ধ্যায় তিনি গোবরডাঙা টাউনহলে তৃণমূল আয়োজিত এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
শিয়া-সুন্নি ঐক্য প্রচেষ্টার জন্য চির স্মরণীয় থাকবেন মাওলানা ড. কালবে সাদিক
নভেম্বর ৩০, ২০২০ ১২:৪০উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে অল ইন্ডিয়া পার্সোনাল ল’বোর্ডের সহ-সভাপতি, মুসলিম সমাজ সংস্কারক, লক্ষনৌতে শিক্ষাব্যবস্থায় বিপ্লব সৃষ্টিকারী, উপমহাদেশের প্রগতিশীল আলেম মাওলানা কালবে সাদিক গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন।
-
‘ফৈজাবাদ’, অযোধ্যা হতে পারলে ‘হায়দরাবাদ’ ভাগ্যনগর হবে না কেন? রোড শো’তে যোগী আদিত্যনাথ
নভেম্বর ২৯, ২০২০ ২৩:০৫ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, ফৈজাবাদ ‘অযোধ্যা’ হতে পারলে হায়দরাবাদ ‘ভাগ্যনগর’ হবে না কেন? গ্রেটার হায়দরাবাদ পৌর কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল (শনিবার) হায়দরাবাদে এক রোড শো’তে তিনি ওই মন্তব্য করেছেন।
-
পশ্চিমবঙ্গে সিণ্ডিকেটের রাজত্ব চলায় আলুর দাম বেড়েছে: দিলীপ ঘোষ
নভেম্বর ২৯, ২০২০ ১৬:১১ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, রাজ্যে গতবছর চাষিরা ৫ টাকা কেজি আলু বিক্রি করলেও এবছর ৪৫ টাকা/৫০ টাকা কেজি দরে কিনতে বাধ্য হচ্ছেন। আসলে রাজ্যে গরুর, কয়লা ইত্যাদির যে সিন্ডিকেট চলে তা বন্ধ হয়ে গেছে। কাটমানি আসছে না। সেজন্য গরুর টাকা, কয়লার টাকা পুষিয়ে দেওয়ার জন্য আলুর দাম বাড়াতে হয়েছে। তিনি আজ (রোববার) রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনায় কোলকাতায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
বিজেপি নেতাদের সাহস থাকলে আমার নাম নিয়ে দেখান : অভিষেক বন্দ্যোপাধ্যায়
নভেম্বর ২৯, ২০২০ ১৫:০৯ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বিজেপি নেতাদের সাহস থাকলে ‘ভাইপো’ বলে অভিহিত না করে আমার নাম নিয়ে দেখান। তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনও মন্তব্য করলে বিজেপি নেতাদের আদালতের দরজায় টেনে নিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ (রোববার) দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভারতের উত্তর প্রদেশে কথিত ‘লাভ জিহাদ’ বিরোধী অধ্যাদেশ কার্যকর করলেন রাজ্যপাল
নভেম্বর ২৮, ২০২০ ১৭:১১ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশে 'বেআইনি ধর্ম পরিবর্তন অধ্যাদেশ' জারি হয়েছে। একেই কথিত ‘লাভ জিহাদ’ বিরোধী অধ্যাদেশ বলা হচ্ছে। আজ (শনিবার) রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছেন। দেশে এই প্রথম কোনও রাজ্যে এ ধরণের অধ্যাদেশ কার্যকর হল।
-
বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম
নভেম্বর ২৮, ২০২০ ১৫:০৭ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (শনিবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি’র এক মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনা জওয়ান নিহত
নভেম্বর ২৭, ২০২০ ১৫:১৭জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ফলে নায়েক প্রেম বাহাদুর খতরি এবং রাইফেল ম্যান সুখবীর সিং নামে দু’জন ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন।
-
পশ্চিমবঙ্গে তৃণমূলে ভাঙন, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, দল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী
নভেম্বর ২৭, ২০২০ ১৪:৫৪ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের প্রভাবশালী মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজ্যের পরিবহণ, সেচ এবং পানিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন। তিনটি মন্ত্রিত্বেই ইস্তফা দিয়েছেন তিনি। আজ (শুক্রবার) তিনি তার পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠিয়ে দিয়েছেন।
-
কৃষকদের দিল্লি চলো অভিযানে বাধা পুলিশের, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
নভেম্বর ২৬, ২০২০ ১৬:১৭ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কৃষি সংক্রান্ত যে আইন পাশ করেছে তাঁর বিরুদ্ধে কৃষকরা দিল্লি চলো অভিযানের ডাক দেওয়ায় পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাসহ মোট ৬ টি রাজ্যের কৃষকরা ওই অভিযানে শামিল হয়েছিলেন।