বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/india-i84952-বিজেপিকে_পাইকারি_দল’_বলে_কটাক্ষ_করলেন_পশ্চিমবঙ্গের_মন্ত্রী_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (শনিবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি’র এক মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০২০ ১৫:০৭ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম
    ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (শনিবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি’র এক মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন।

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ রাজ্যে ক্ষমতাসীন তৃনমূলকে কটাক্ষ করে বলেন, ‘যে দল ছেড়ে এমপি, এমএলএ, মন্ত্রীরা চলে যায়, সেই পার্টিটার আছে টা কী?  একমাস পর দেখবেন, এই পার্টি বলে কিছু থাকবে না।তৃণমূল সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরোপুরি ফেল। কিন্তু দলে যে  ডিজাস্টার শুরু হয়েছে, তা নিয়ে ‘দিদি’ খুব ব্যস্ত রয়েছেন। ওই দলের ডিজিস্টার নিয়ে মিটিং এখন প্রতি সপ্তাহে হবে। প্রতিদিনও হতে পারে।’

বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পাল্টা জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বলেন, ‘দিলীপ বাবু স্বপ্ন দেখছেন। তার স্বপ্ন কখনও পূরণ হবে না।’ তিনি বিজেপি দলকে ‘ইমপোর্টেড পার্টি’ বলে কটাক্ষ করেন। 

ফিরহাদ হাকিম আরও বলেন, ‘ওঁরা হল ‘পাইকারি দল’। ওঁদের দলের কোনও নীতি নেই। প্রত্যেক দলের একটা আদর্শ থাকে। সেটা ওদের নেই। যাঁদের আদর্শগত কোনও নীতি নেই, তাঁদের ওঁরা আবেদন করেছেন, আদর্শহীন লোকেদের জোট বাঁধুন। তাতে বাংলায় চিঁড়ে ভিজবে না। বাংলা আদর্শের পথে, মানুষ ধর্মনিরপেক্ষতার পথে, প্রগতির পথে, গণতন্ত্রের পথে থাকে। এখানে মানুষ গান্ধীবাদ, সুভাষবাদের পথে চলেন। এভাবে একটা দল চলে না।’ তৃণমূল ছিল, আছে এবং থাকবে। দিলীপ ঘোষ  যতই চেষ্টা করুন, কিছু করতে পারবেন না বলেও মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।