বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i85034-বিনা_যুদ্ধে_এক_ইঞ্চি_জমি_বাংলার_মানুষ_ছাড়বে_না_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘কী দিয়েছ? ‘ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই’। আগামীদিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো এবং যতই এজেন্সিকে কাজে লাগিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে বলো।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০২০ ১৭:৫৮ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘কী দিয়েছ? ‘ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই’। আগামীদিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো এবং যতই এজেন্সিকে কাজে লাগিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে বলো।’

আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় ‘নবান্ন’-এ এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘আজকে আমরা ভালো কাজ করছি বলেই বড্ড হিংসে! সেজন্য এখানে ওখানে এজেন্সি লাগিয়ে সরকারের বদনাম করার চেষ্টা করছেন। আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলা ‘গুজরাট’ নয়, উত্তর প্রদেশ নয়। বাংলা, বাংলাই এটা মাথায় রাখবেন। বাংলা অনেকের থেকে সত্য। বহিরাগত কয়েকটা গুণ্ডাকে নিয়ে এসে পকেট থেকে ‘চিরকুট’ বের করে বলছে, আমি এটা বলছি  এটা করতে হবে, না হলে জেলে নিয়ে যাব, এটা কোনও স্বাধীন দেশে হতে পারে না। এটা কোনও গণতান্ত্রিক দেশে চলে না। ফেডারেল সেটআপকে বুলডোজ করে দেওয়া চলে না।’

কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে মমতা আরও  বলেন, ‘যার কোনও কিছু দেওয়ার ক্ষমতা নেই, সে এজেন্সি লাগিয়ে বড় বড় কথা বলে! নির্বাচনের আগে এরকম  অনেক এজেন্সি লাগাবে, অনেককে জেলে পুরবে, অনেককে ধরবে, অনেক মিথ্যে কথা বলবে, অনেক বদনাম করবে।’

মমতা এদিন, বিজেপি’র পাশাপাশি সিপিএমের তীব্র সমালোচনা করে বলেন, ‘সিপিএমের লজ্জা থাকা উচিত! বিজেপি’র সবচেয়ে বড় সরদার হচ্ছে আজকে সিপিএম।’ এদের মতো এত নির্লজ্জ সিপিএম বুদ্ধদেব বাবু, জ্যোতি বাবুরাও ছিলেন না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #    

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।