-
জম্মু-কাশ্মীরের ‘গুপকার গ্যাং’ চাচ্ছে বিদেশি শক্তি নাক গলাক: অমিত শাহ, পাল্টা কটাক্ষ মেহেবুবার
নভেম্বর ১৭, ২০২০ ১৫:৩০কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘গুপকার গ্যাং বিশ্বায়নের পথে হাঁটছে। তারা চায়, জম্মু-কাশ্মীরে বিদেশি শক্তিকে নাক গলাক। প্রতিনিয়ত তেরঙ্গার (জাতীয় পতাকা) অবমাননা করে ওরা। গুপকার গ্যাংয়ের এ ধরণের আচরণ কী সোনিয়াজি এবং রাহুলজি (কংগ্রেস নেতা) সমর্থন করেন? ওঁদের নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত।’ তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।
-
কথিত ‘লাভ জিহাদ’ রুখতে কঠোর আইন আনছে মধ্য প্রদেশ সরকার
নভেম্বর ১৭, ২০২০ ১৪:৩৫ভারতের বিজেপিশাসিত মধ্য প্রদেশ সরকার কথিত ‘লাভ জিহাদ’ রুখতে কঠোর আইন আনা হবে বলে জানিয়েছে। বিধানসভার আগামী অধিবেশনেই এ সংক্রান্ত আইন আনার কথা বলেছেন, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র।
-
বিহারে মুখ্যমন্ত্রী'র শপথ নিলেন নীতিশ কুমার, কটাক্ষ তেজস্বীর
নভেম্বর ১৬, ২০২০ ১৫:৪৬ভারতের বিহার রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। আজ (সোমবার) বিকেলে রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাঁকে শপথ বাক্য পাঠ করান। বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’-এর মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।
-
পশ্চিমবঙ্গকে ‘গুজরাট’ বানানোর অঙ্গীকার দিলীপের, পাল্টা জবাব ফিরহাদ-জ্যোতিপ্রিয়’র
নভেম্বর ১৬, ২০২০ ১৫:০১ভারতের পশ্চিমবঙ্গকে ‘গুজরাট’ বানানোর অঙ্গীকার করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ (সোমবার) বারাসতে এক কর্মসূচিতে এ সংক্রান্ত মন্তব্য করেন। তাঁর দাবি, বাংলাদেশ থেকে ‘সিমি’, জামাত, আলকায়েদার লোকেরা এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে।
-
বিহারে সপ্তম বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার, কটাক্ষ, কংগ্রেস-আরজেডি’র
নভেম্বর ১৫, ২০২০ ২০:৩০ভারতের বিহার রাজ্যে সপ্তমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। আজ (রোববার) বিহারের রাজধানী পাটনায় নীতীশ কুমারের বাসভবনে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ বিধায়কদের নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকেই সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়। এরপরেই রাজভবনে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে যান নীতীশ। নয়া সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পরে নীতীশ কুমার বলেন, আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৪ টায় শপথ অনুষ্ঠান হবে।
-
জম্মু-কাশ্মীর সীমান্তে গোলাগুলি বর্ষণে ক্ষয়ক্ষতি, পাক হাইকমিশনের ‘চার্জ দ্য অ্যাফেয়ার’কে তলব
নভেম্বর ১৫, ২০২০ ১৩:৩২জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ক্ষয়ক্ষতি জনিত কারণে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। গতকাল (শনিবার) নয়াদিল্লিতে পাক হাইকমিশনের ‘চার্জ দ্য অ্যাফেয়ার’ জাভেদ আলিকে তলব করে ওই ঘটনার তীব্র নিন্দা করেছে সাউথ ব্লক।
-
জম্মু-কাশ্মীরের ৩৩ নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হল এনসি নেতাকে
নভেম্বর ১৪, ২০২০ ১৬:৪৬জম্মু-কাশ্মীরের ৩৩ নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি থাকায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হল সাবেক বিধায়ক ও ন্যানশনাল কনফারেন্স (এনসি) নেতা আলতাফ আহমেদ ওয়ানিকে। গত (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি দুবাই সফরের উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
-
আমাদের ক্ষমতা কেউ পরখ করে দেখার চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে : মোদি
নভেম্বর ১৪, ২০২০ ১৩:৫৮ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের ক্ষমতা কেউ পরখ করে দেখার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে। আজ ভারতের কাছে শক্তিও আছে এবং সঠিক জবাব দেওয়ার জন্য রাজনৈতিক ইচ্ছাশক্তিও রয়েছে। তিনি আজ (শনিবার) রাজস্থানের জয়সলমীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের দেওয়ালি উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনাসহ নিহত ১০
নভেম্বর ১৩, ২০২০ ১৬:১৫জম্মু-কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সামরিক বাহিনীর চার সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন। আজ (শুক্রবার) পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে সামরিক ও বেসামরিক ব্যক্তিরা নিহত হন। নিহত জওয়ানদের মধ্যে রাকেশ ডোভাল নামে বিএসএফের এক উপ-পরিদর্শক ও সেনাবাহিনীর তিন সদস্য রয়েছেন। অন্যদিকে, শিশু-নারীসহ ৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
-
বিহারে বিজেপির মিছিল থেকে মসজিদে ভাঙচুর: এফআইআর দায়ের, গ্রেফতার ২
নভেম্বর ১৩, ২০২০ ১১:৩৪ভারতের বিহার রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বিজেপি সমর্থকদের বিজয়মিছিলকে কেন্দ্র করে একটি মসজিদে ভাঙচুর ও মুসল্লিদের মারধরের ঘটনা ঘটেছে।