-
কংগ্রেসের কারণে বিহারে মহাজোট সরকার গঠন হাতছাড়া হয়েছে: তারিক আনোয়ার
নভেম্বর ১২, ২০২০ ১৮:৫৫ভারতের বিহারে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তারিক আনোয়ার বলেছেন, কংগ্রেসের দুর্বল পারফরম্যান্সের কারণে বিহার মহাজোটের সরকার গঠন হাতছাড়া হয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেছেন।
-
বিহার বিধানসভায় অপরাধমূলক কাজকর্মে অভিযুক্ত বিধায়কের সংখ্যা বেড়েছে
নভেম্বর ১২, ২০২০ ১৬:২৪ভারতের বিহার বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত বিধায়কদের অধিকাংশের বিরুদ্ধেই অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। রাজ্যটিতে ২৪৩ আসনের মধ্যে ১২৫ আসন নিয়ে বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ রাজ্যে সরকার গঠন করতে চলেছে।
-
পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি: ওয়াইসি
নভেম্বর ১২, ২০২০ ১০:৫৯ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি।’ ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন। আজ (বৃহস্পতিবার) ওয়াইসির মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ছাড়াল, মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার
নভেম্বর ১১, ২০২০ ১৫:২০ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ৮৬ লাখ ৩৬ হাজার ১১ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৫৭১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
বিহারে বিধানসভা নির্বাচনে ওয়াইসির সাফল্য, পশ্চিমবঙ্গে ‘মিম’-এর ভোটে লড়ার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া
নভেম্বর ১১, ২০২০ ১৫:১৩ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম) পার্টি ৫ আসনে জয়ী হওয়ার পরে দলটি এবার পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে লড়ার ঘোষণা করেছে। বিশেষকরে পশ্চিমবঙ্গে ‘মিম’-এর নির্বাচনে লড়াকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
-
'আমাদের কাছে শক্তিশালী সামরিক বাহিনী না থাকলে বিরোধীরা এর সুবিধা নিতে পারে'
নভেম্বর ১০, ২০২০ ১৫:১৭ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতীয় সামরিক বাহিনী খুব জটিল ও অনিশ্চিত পরিবেশে কাজ করছে এবং তাদেরকে এই অঞ্চলে শান্তির জন্য ক্ষমতা বাড়াতে হবে। কারণ সামরিক শক্তি মজবুত না হলে ভারতের বিরোধীরা এতে ফায়দা তুলতে পারে। তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেছেন।
-
বিহার বিধানসভার ভোট গণনায় প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে এনডিএ জোট
নভেম্বর ১০, ২০২০ ১৪:৩৩ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিকভাবে বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট এগিয়ে রয়েছে। রাজ্যে আরজেডি-কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ‘মহাজোট’ এক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে।
-
জম্মু-কাশ্মীরের যুবকদের কর্মসংস্থান না থাকায় অস্ত্র তুলে নিচ্ছে : মেহেবুবা
নভেম্বর ০৯, ২০২০ ১৬:০৮জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, উপত্যকার যুবকরা কোনও কর্মসংস্থান পাননি। সেজন্য এখন তাদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। সন্ত্রাসী ক্যাম্পে এ জাতীয় লোকেদের নিয়োগ বাড়তে শুরু করেছে। তিনি আজ (সোমবার) এ ধরণের মন্তব্য করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
-
বাইডেন-হ্যারিস জুটি নির্বাচিত হওয়ায় ৩৭০ ধারা, সিএএ-এনআরসি ইস্যুতে মার্কিন চাপের আশঙ্কা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
নভেম্বর ০৯, ২০২০ ১২:৫৬মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পরে জো বাইডেন প্রেসিডেন্ট ও কমলা হ্যারিস ভাইস-প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাসীন হতে যাওয়ায় বিভিন্ন ইস্যুতে ভারতের উপরে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।
-
জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তাসহ ৪ সেনা জওয়ান ও ৩ গেরিলা নিহত
নভেম্বর ০৮, ২০২০ ১৬:৩৮জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তাসহ ৪ সেনা জওয়ান ও ৩ গেরিলা নিহত হয়েছে। নিহত ৪ জওয়ানের মধ্যে আধাসামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান রয়েছেন। আজ (রোববার) ভারত-পাকিস্তান সীমান্তের কুপওয়াড়া জেলায় ওই সংঘর্ষ হয়। কেন্দ্রশাসিত অঞ্চলে গত এপ্রিলের পর থেকে এটি ছিল অন্যতম বড় সংঘর্ষ।