-
কাশ্মীরে ডিডিসি নির্বাচনে অংশ নেবে ফারুক আবদুল্লাহ’র নেতৃত্বাধীন পিএজিডি
নভেম্বর ০৮, ২০২০ ০৯:৪৫জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন কাউন্সিল (ডিডিসি) নির্বাচনে অংশগ্রহণ করবে ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি)। গতকাল (শনিবার) সন্ধ্যায় এ সংক্রান্ত ঘোষণা করা হয়। পিএজিডি’র নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ।
-
বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে তৃতীয় ও শেষপর্বে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত
নভেম্বর ০৭, ২০২০ ১৮:০৭ভারতের বিহারে বিক্ষিপ্ত সহিংসতার মধ্যদিয়ে তৃতীয় ও শেষ পর্যায়ের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) মোট ৭৮ আসনে নির্বাচন হয়। সন্ধ্যা ৫ টা পর্যন্ত ৫৩.৭২ শতাংশ ভোট পড়েছে বলে ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেল জানিয়েছে।
-
৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহাল না হওয়া পর্যন্ত মরতে চাই না : ফারুক আব্দুল্লাহ
নভেম্বর ০৭, ২০২০ ১৭:৪৪জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ বলেছেন, ৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহাল না হওয়া পর্যন্ত মরতে চাই না। গতকাল (শুক্রবার) জম্মুতে শের-ই-কাশ্মীর ভবনে দলীয় কর্মীদের সামনে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন তিনি।
-
দিল্লি সহিংসতা: তাহির হুসেনের স্বস্তি, কাউন্সিলর পদ থেকে অপসারণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট
নভেম্বর ০৭, ২০২০ ১২:০২ভারতের পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার অভিযুক্ত কাউন্সিলর তাহির হুসেনকে অযোগ্য ঘোষণা করার পূর্ব দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের (ইডিএমসি) সিদ্ধান্তকে স্থগিত করেছে দিল্লি হাইকোর্ট। অর্থাৎ মিউনিসিপাল কর্পোরেশনে তাহির হুসেনের সদস্যপদ অটুট থাকবে। পুলিশের পক্ষ থেকে তাকে মূল অভিযুক্ত করা হয়েছে।
-
ভারত-চীন সংলাপ শুরু: পাল্টাপাল্টি দাবি, বড়সড় সংঘাতের আশঙ্কা সিডিএসের
নভেম্বর ০৬, ২০২০ ১৫:০৭ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখে চলমান উত্তেজনা ও অচলাবস্থার বিষয়ে সামরিক কোর কমান্ডার স্তরের অষ্টম পর্বের আলোচনা শুরু হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ন’টায় ওই সংলাপ শুরু হয়। অষ্টম রাউন্ডের ওই বৈঠক লাদাখের চুসুলে অনুষ্ঠিত হচ্ছে।
-
জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫-এ ধারা ফেরানোর দাবিতে ফের সোচ্চার মেহেবুবা
নভেম্বর ০৬, ২০২০ ১৪:২৩জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহালের দাবিতে ফের সোচ্চার হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি। মেহেবুবা বর্তমানে জম্মু সফরে রয়েছেন। আগেও তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একাধিকবার ৩৭০ ও ৩৫-এ ধারা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
-
ম্যাকরন আগুন নিয়ে খেলবেন না, বিশ্ববাসীর সামনে ক্ষমা প্রার্থনা করুন: সিদ্দিকুল্লাহ চৌধুরী
নভেম্বর ০৫, ২০২০ ১৯:৩৩ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আগুন নিয়ে খেলবেন না, তিনি বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা করুন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
-
বিহার বিধানসভা নির্বাচন : ‘অনুপ্রবেশ’ ইস্যুতে যোগীর সাথে নীতীশের সংঘাত
নভেম্বর ০৫, ২০২০ ১২:৫৬ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারের ‘অনুপ্রবেশ’ ইস্যুতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারের সংঘাত সৃষ্টি হয়েছে। বিহারে জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট সরকার ক্ষমতায় রয়েছে।
-
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনের বিরুদ্ধে কোলকাতায় প্রতিবাদে উত্তাল মুসলিমরা, পুড়ল কুশপুতুল
নভেম্বর ০৪, ২০২০ ১৬:৩৫ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠলেন মুসলিমরা। আজ (বুধবার) বিকেলে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর পক্ষ থেকে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন।
-
কৃষি বিল ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে ধর্না-অবস্থান কর্মসূচিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
নভেম্বর ০৪, ২০২০ ১৫:১৬ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কৃষি বিল ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে ধর্না-অবস্থান কর্মসূচিতে শামিল হয়েছেন। আজ (বুধবার) কংগ্রেস নেতা অমরিন্দর সিং, নবজ্যোত সিং সিধু ও অন্য নেতারা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।