ভারত
  • জম্মু-কাশ্মীর থেকে  ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে করা আবেদেনের দ্রুত শুনানি দাবি

    জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে করা আবেদেনের দ্রুত শুনানি দাবি

    নভেম্বর ০৩, ২০২০ ১৮:১৩

    জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা অপসারণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনের বিষয়ে দ্রুত শুনানির দাবি জানানো হয়েছে। আজ (মঙ্গলবার)এনডিটিভি’র হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

  • অসমে মাদ্রাসা শিক্ষা বন্ধের সিদ্ধান্ত মেনে নেয়া হবে না: নাদয়াতুত তামীর

    অসমে মাদ্রাসা শিক্ষা বন্ধের সিদ্ধান্ত মেনে নেয়া হবে না: নাদয়াতুত তামীর

    নভেম্বর ০৩, ২০২০ ১৫:০৫

    অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উত্তর-পূর্ব ভারতের এমারতে শরীয়াহ মাওলানা ইউসুফ আলী এবং নাদয়াতুত তামীর সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনটির পক্ষ থেকে গতকাল (সোমবার) শিলচরে এক সংবাদ সম্মেলনে অসমের শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি সরকারি মাদ্রাসা বন্ধের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তার তীব্র বিরোধিতা করা হয়।     

  • ভারতের কর্তাব্যক্তিরা মুসলিমদের অধিকার হননে অতিমাত্রায় তৎপর: অমর্ত্য সেন

    ভারতের কর্তাব্যক্তিরা মুসলিমদের অধিকার হননে অতিমাত্রায় তৎপর: অমর্ত্য সেন

    নভেম্বর ০৩, ২০২০ ০৯:২৫

    নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘ভারত সরকারের কর্তাব্যক্তিরা মুসলিমদের অধিকার হননের ব্যাপারে অতিমাত্রায় তৎপর।’ জার্মান বুক ট্রেড-এর দেওয়া শান্তি পুরস্কার (২০২০) উপলক্ষে বক্তব্যে তিনি ওই মন্তব্য করেছেন।

  • বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয়-তৃতীয় পর্বে ৩২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় মুসলিম প্রার্থীরা

    বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয়-তৃতীয় পর্বে ৩২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় মুসলিম প্রার্থীরা

    নভেম্বর ০৩, ২০২০ ০৯:১২

    ভারতের বিহারে আজ বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিহারে আজ ৩ নভেম্বর (মঙ্গলবার) দ্বিতীয় দফায় নির্বাচন হচ্ছে। আগামী ৭ নভেম্বর (শনিবার) তৃতীয় দফার নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচন হয়েছে গত ২৮ অক্টোবর।  

  • ‘সংবিধান সম্পর্কে যোগী'র কোনও ধারণা নেই: ‘লাভ জিহাদ’ ইস্যুতে তীব্র কটাক্ষ ওয়াইসি'র

    ‘সংবিধান সম্পর্কে যোগী'র কোনও ধারণা নেই: ‘লাভ জিহাদ’ ইস্যুতে তীব্র কটাক্ষ ওয়াইসি'র

    নভেম্বর ০২, ২০২০ ১৭:১৩

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কথিত লাভ জিহাদের বিরুদ্ধে আইন করার কথা বলায় এবং ওই ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুখ্যমন্ত্রীর সংবিধান সম্পর্কে কোনও ধারণা নেই। আজ (সোমবার) তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

  • গিলগিট-বালতিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দিল পাকিস্তান: ভারতের তীব্র বিরোধিতা

    গিলগিট-বালতিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দিল পাকিস্তান: ভারতের তীব্র বিরোধিতা

    নভেম্বর ০২, ২০২০ ০৯:৩৩

    পাকিস্তানের ইমরান খান সরকার গিলগিট-বালতিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ভারত। গিলগিট-বালতিস্তান ভারতের ভূখণ্ড, যা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে বলে সাফ জানিয়েছে নয়াদিল্লি। গতকাল (রোববার) বিকেলে গিলগিট-বালতিস্তানকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।   

  • ভারত-চীন সম্পর্ক গভীর সঙ্কটে, ‘এলএসি’তে স্থিতাবস্থা পরিবর্তন গ্রহণযোগ্য নয়: এস জয়শঙ্কর

    ভারত-চীন সম্পর্ক গভীর সঙ্কটে, ‘এলএসি’তে স্থিতাবস্থা পরিবর্তন গ্রহণযোগ্য নয়: এস জয়শঙ্কর

    নভেম্বর ০১, ২০২০ ১৫:১৬

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত-চীন সম্পর্ক গভীর সঙ্কটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন। গতকাল (শনিবার) তিনি এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। চীনের উদ্দেশ্যে এস জয়শঙ্কর আরও বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) স্থিতাবস্থা পরিবর্তন করার বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য নয়। চীন যদি সীমান্ত বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকে, একমাত্র তাহলেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে।

  • ডাবল ইঞ্জিনের এনডিএ সরকার বিহারের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ : মোদি

    ডাবল ইঞ্জিনের এনডিএ সরকার বিহারের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ : মোদি

    নভেম্বর ০১, ২০২০ ১৩:১৪

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ডাবল ইঞ্জিনের এনডিএ সরকার বিহারের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিহারে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) রাজ্যটিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বিহারে বর্তমানে জেডিইউ-বিজেপি এনডিএ জোট সরকার ক্ষমতায় রয়েছে। বিরোধী নেতারা প্রায়শই ওই সরকারকে সমালোচনা ও কটাক্ষ করে ‘ডাবল ইঞ্জিনের সরকার’ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন।

  • কথিত ‘লাভ জিহাদ’ ইস্যুতে ‘রাম নাম সত্য হ্যায়’ যাত্রা শুরুর হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ

    কথিত ‘লাভ জিহাদ’ ইস্যুতে ‘রাম নাম সত্য হ্যায়’ যাত্রা শুরুর হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ

    অক্টোবর ৩১, ২০২০ ২৩:৩১

    ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ একটি নির্বাচন সভায় বলেছেন, তাঁর সরকার 'লাভ জিহাদ' বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ ছদ্মবেশে বোন-কন্যাদের নিয়ে খেলা করে, যদি তারা সংশোধন না হয়, তবে এবার 'রাম নাম সত্য হ্যায়' যাত্রা বেরোতে চলেছে। পূর্ব উত্তর প্রদেশের জৌনপুরে উপ-নির্বাচন উপলক্ষে আজ (শনিবার) অনুষ্ঠিত সমাবেশে যোগী আদিত্যনাথ ওই মন্তব্য করেন।