ভারত
  • রাম মন্দিরের শিলান্যাসের জন্য ৫ আগস্টের লকডাউন প্রত্যাহার করুন: দিলীপ ঘোষ

    রাম মন্দিরের শিলান্যাসের জন্য ৫ আগস্টের লকডাউন প্রত্যাহার করুন: দিলীপ ঘোষ

    আগস্ট ০৩, ২০২০ ১৩:৩২

    অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শিলান্যাসের জন্য ৫ আগস্টের লকডাউন প্রত্যাহার করতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ (সোমবার) কোলকাতায় এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে ওই দাবি জানান।  

  • রাম মন্দিরের শিলান্যাসের আগেই অমিতসহ একঝাঁক বিজেপি নেতা করোনা আক্রান্ত

    রাম মন্দিরের শিলান্যাসের আগেই অমিতসহ একঝাঁক বিজেপি নেতা করোনা আক্রান্ত

    আগস্ট ০৩, ২০২০ ১০:৩৫

    ভারতে প্রস্তাবিত রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাসের (ভিত্তিপ্রস্তর স্থাপন) আগেই একঝাঁক বিজেপি নেতা করোনা আক্রান্ত হয়েছেন। আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো ও শিলান্যাস হবে। কিন্তু এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তর প্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং করোনা আক্রান্ত হয়েছেন। গতকালই উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা মন্ত্রী ও বিজেপি নেত্রী কমল রানী বরুণ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

  • করোনায় প্রাণ হারালেন ভারতের উত্তর প্রদেশের এক মন্ত্রী, দেশে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৫০ হাজার ৭২৩

    করোনায় প্রাণ হারালেন ভারতের উত্তর প্রদেশের এক মন্ত্রী, দেশে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৫০ হাজার ৭২৩

    আগস্ট ০২, ২০২০ ১২:৪৩

    ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এক নারী মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। কমলরানী বরুণ (৬২) নামে ওই মন্ত্রী আজ (রোববার) সকালে লক্ষনৌয়ের এক হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

  • ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৮৬, গ্রেফতার ২৫

    ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৮৬, গ্রেফতার ২৫

    আগস্ট ০২, ২০২০ ০৭:০১

    ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে এ পর্যন্ত ৮৬ জন প্রাণ হারিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ঘটনাকে কেন্দ্র করে আবগারি বিভাগের ৭ কর্মকর্তা ও কর্মকর্তাসহ ৬ পুলিশকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। কর্মকর্তারা বলেন, সরকার মৃতদের প্রত্যেক পরিবারপিছু দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

  • ভারতে করোনা পরিস্থিতির মধ্যে ঈদের আনন্দ ম্লান, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    ভারতে করোনা পরিস্থিতির মধ্যে ঈদের আনন্দ ম্লান, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    আগস্ট ০১, ২০২০ ১৬:০৮

    ভারতে চলমান করোনা পরিস্থিতিতে সতর্কতার মধ্যে ঈদুল আজহা পালিত হচ্ছে। প্রাণঘাতী করোনার থাবায় গভীর সঙ্কটের মধ্যে কার্যত ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়েছে। ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।  

  • কাশ্মীর সীমান্তে পাক সেনাবাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সেনা জওয়ান নিহত

    কাশ্মীর সীমান্তে পাক সেনাবাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সেনা জওয়ান নিহত

    আগস্ট ০১, ২০২০ ১৩:৩০

    জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনাবাহিনীর গুলিবর্ষণে সিপাহী রোহিন কুমার নামে ভারতীয় এক সেনা জওয়ান নিহত হয়েছে। তিনি হিমাচল প্রদেশের হামিরপুরের বাসিন্দা ছিলেন।   

  • ভারতের কেরালায় ঈদুল আজহা পালিত, বাসাতেই নামাজ পড়লেন বাঙালিসহ পরিযায়ী শ্রমিকরা

    ভারতের কেরালায় ঈদুল আজহা পালিত, বাসাতেই নামাজ পড়লেন বাঙালিসহ পরিযায়ী শ্রমিকরা

    জুলাই ৩১, ২০২০ ১৫:৩৫

    ভারতের কেরালা রাজ্যে আজ ঈদুল আজহা পালিত হয়েছে। ভারতের অন্যত্র আগামীকাল (শনিবার) ঈদ পালিত হবে। করোনা পরিস্থিতির মধ্যে আজ কেরালার বিভিন্ন মসজিদে দৈহিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় কুরবানিও সম্পন্ন হয়েছে। যদিও রাজ্যটিতে বাঙালিসহ ভিন রাজ্যের যেসব শ্রমিক রয়েছেন তাদেরকে মসজিদের পরিবর্তে বাসাতেই নামাজ আদায় করতে হয়েছে।

  • ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৩৮ হাজার: নতুন মৃত্যু ৭৭৯ জনের

    ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৩৮ হাজার: নতুন মৃত্যু ৭৭৯ জনের

    জুলাই ৩১, ২০২০ ১৩:২৭

    ভারতে মারণ-ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ৩৮ হাজার ৮৭০। এপর্যন্ত ৩৫ হাজার ৭৪৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যায় ৫৫ হাজার ৭৮ জন করোনা আক্রান্ত হয়েছে এবং একই সময়ে ৭৭৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

  • ঈদে পেট্রাপোল সীমান্ত দিয়ে ৩ দিন ও ঘোঁজাডাঙা দিয়ে ৬ দিন বাণিজ্য বন্ধ

    ঈদে পেট্রাপোল সীমান্ত দিয়ে ৩ দিন ও ঘোঁজাডাঙা দিয়ে ৬ দিন বাণিজ্য বন্ধ

    জুলাই ৩১, ২০২০ ০৩:৩০

    ঈদুল আজহা উপলক্ষে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থল বন্দর দিয়ে আজ (শুক্রবার) থেকে রোববার পর্যন্ত তিন দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। অন্যদিকে, ভারতের ঘোঁজাডাঙা ও বাংলাদেশের ভোমরা স্থল বন্দরের মধ্যে একটানা ৬ দিনের জন্য বাণিজ্য বন্ধ থাকছে। ভারতে আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।