-
ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় অসম রাইফেলসের ৩ জওয়ান নিহত, আহত ৫
জুলাই ৩০, ২০২০ ১২:২৩ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তবর্তী চান্দেল জেলায় আধাসামরিক বাহিনী অসম রাইফেলসের একটি দলের উপরে সন্দেহভাজন পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) সন্ত্রাসীদের আক্রমণে তিন জওয়ান নিহত ও অন্য পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) এনডিটিভি ওই তথ্য জানিয়েছে।
-
ভারতে একদিনে ৫২,১২৩ জন করোনায় আক্রান্ত, মৃত ৭৭৫
জুলাই ৩০, ২০২০ ১০:২৫ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ৫২ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যায় আক্রান্তের ঘটনা। একইসঙ্গে একদিনে ৭৭৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
রাফায়েল যুদ্ধবিমান ভারতের মাটি স্পর্শ করা দেশের সামরিক ইতিহাসে নয়া যুগের সূচনা: রাজনাথ
জুলাই ২৯, ২০২০ ১৫:২০ভারতে বহুলালোচিত রাফায়েল যুদ্ধবিমান ফ্রান্স থেকে আম্বালা বিমানঘাঁটিতে এসে পৌঁছেছে। ওই ঘটনায় কেন্দ্রীয় বিজেপি সরকার উচ্ছ্বসিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করার থেকে বড় পুণ্য নেই।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, মৃত ৩৪ হাজার ১৯৩
জুলাই ২৯, ২০২০ ১৪:৩৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ১৯৩। আজ সকাল ৮ টা পর্যন্ত সরকারি পরিসংখ্যানে প্রকাশ দেশে এপর্যন্ত ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন।
-
ইসলামে কুরবানির কোনও বিকল্প নেই, এটি একটি ধর্মীয় কর্তব্য: মাওলানা মাদানী
জুলাই ২৯, ২০২০ ০৮:১৯ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেছেন, ‘ইসলামে কুরবানির কোনও বিকল্প নেই, এটি একটি ধর্মীয় কর্তব্য যা সম্পন্ন করা প্রত্যেক যোগ্য মুসলিমের জন্য আবশ্যক।’ আজ (বুধবার) এনডিটিভিতে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
প্রধানমন্ত্রী রামমন্দির নির্মাণের ভূমি পুজোয় গেলে ধর্মনিরপেক্ষতায় আঘাত আসবে: ওয়াইসি
জুলাই ২৮, ২০২০ ১৪:৩৬ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমি পুজোয় গেলে দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত আসবে।
-
পশু নয়, প্রয়োজনে নিজের সন্তানকে কুরবানি দিন: বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য
জুলাই ২৮, ২০২০ ১০:২৬ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর বলেছেন, 'ঈদে কুরবানি দিতে হলে নিজের সন্তানকে কুরবানি দিন।' ভারতে আগামী (শনিবার) ঈদুল আজহা পালিত হবে। করোনা পরিস্থিতিতে রাজ্যের মুসলিমরা যখন কীভাবে ঈদের নামাজ পড়বেন, কীভাবে কুরবানি করবেন তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন, তখন বিজেপি বিধায়কের তীব্র আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এল।
-
রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠান সম্প্রচারে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হবে : সিপিআই
জুলাই ২৭, ২০২০ ১৫:৫০ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত প্রস্তাবিত রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠান দূরদর্শনে সম্প্রচার করলে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হবে বলে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) মন্তব্য করেছে।
-
ভারতে ১৭৯ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে
জুলাই ২৭, ২০২০ ১১:৫৪ভারতে ১৭৯ দিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। মাত্র ২ দিনেই আক্রান্ত হয়েছেন ১ লাখ মানুষ। কার্যত দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৫ জুলাই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৮৬১। আজ ২৭ জুলাই (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩।
-
ভারত-বাংলাদেশের মধ্যে রেল কন্টেইনারে পণ্য পরিবহণ শুরু, পেট্রাপোল বন্দরে কাজ হারানোর আশঙ্কা
জুলাই ২৬, ২০২০ ১৩:৫৫ভারত-বাংলাদেশের মধ্যে রেল কন্টেইনারের মাধ্যমে পণ্য পরিবহণ শুরু হওয়ায় কাজ হারানোর আশঙ্কা করছেন পেট্রাপোল বন্দরের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষজন।