-
ভারতে ৭ লাখ ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত, মৃত ২০,৬৪২
জুলাই ০৮, ২০২০ ০৮:১৫ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৪২ হাজার ৪১৭ জনে পৌঁছেছে এবং এ পর্যন্ত মোট ২০ হাজার ৬৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
জুলাই ০৭, ২০২০ ১৭:৩৬আম্পান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতের বিরুদ্ধে। আজ (মঙ্গলবার) ওই ইস্যুতে গাইঘাটা ব্লকের ধর্মপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণ বিতরণে পঞ্চায়েতের পক্ষ থেকে স্বজনপোষণ ও ব্যাপক অনিয়ম করা হয়েছে।
-
কাশ্মীরে বন্দুকযুদ্ধ: নিরাপত্তা বাহিনীর ১ জওয়ান ও ১ গেরিলা নিহত, আহত ২
জুলাই ০৭, ২০২০ ১৩:১৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় অজ্ঞাত গেরিলাদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জওয়ান নিহত এবং দুই জন আহত হয়েছে। ওই ঘটনায় এক গেরিলাও নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৯ হাজার ছাড়াল, একদিনে মৃত ৪৬৭
জুলাই ০৭, ২০২০ ০৮:১৭ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২২ হাজার ২৫২ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় এপর্যন্ত ২০ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে।
-
আম্পানে ক্ষতিপূরণের দাবিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েত ঘেরাও তৃণমূলের
জুলাই ০৬, ২০২০ ১৯:০০ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিপূরণের দাবিতে পশ্চিমবঙ্গের বাগদা ব্লকের কনিয়াড়া-২ পঞ্চায়েত ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
-
'পশ্চিমবঙ্গ ‘পশ্চিমবঙ্গ বাংলাদেশ’ হতে যাচ্ছে, উদ্ধার করে সোনার বাংলা করতে হবে'
জুলাই ০৬, ২০২০ ১২:২৮ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হতে যাচ্ছে! সেখান থেকে বাংলাকে আরেকবার উদ্ধার করে ‘সোনার বাংলা’ তৈরি করার সংকল্প করেছি আমরা। আমাদের নেতৃত্বের দূরদর্শিতা ও মানুষের আশীর্বাদে আমরা সেই কাজে সফল হবো।’ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (সোমবার) এক ‘ভার্চুয়াল সভা’য় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
করোনাভাইরাস সংক্রমণে রাশিয়াকে টপকে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছল ভারত
জুলাই ০৬, ২০২০ ০৭:২০করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে রাশিয়াকে টপকে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছেছে ভারত। দেশে এ পর্যন্ত ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ১৯ হাজার ৬৯৩। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
ভারতের অর্থমন্ত্রীকে ‘কালনাগিনী’ বলে কটাক্ষ তৃণমূল নেতার, ক্ষোভ বিজেপির
জুলাই ০৫, ২০২০ ১৬:২৯ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ‘কালনাগিনী’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। একইসঙ্গে তিনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তীব্র সমালোচনা করেছেন।
-
অবশেষে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকের ভারতে প্রবেশ: বাণিজ্যে অচলাবস্থার অবসান
জুলাই ০৫, ২০২০ ১৬:০৭অবশেষে বাংলাদেশ থেকে রফতানির পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ঢোকায় দু’দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য নিয়ে অচলাবস্থা দূর হয়েছে। আগামীকাল সোমবার থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের উদ্দেশে রওয়ানা হবে।
-
করোনাভাইরাস: ভারতে একদিনে প্রায় ২৫ হাজার সংক্রমণ, ৬১৩ জনের মৃত্যুর রেকর্ড
জুলাই ০৫, ২০২০ ০৭:৫২ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের রেকর্ড বৃদ্ধি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।