করোনাভাইরাস: ভারতে একদিনে প্রায় ২৫ হাজার সংক্রমণ, ৬১৩ জনের মৃত্যুর রেকর্ড
https://parstoday.ir/bn/news/india-i81204-করোনাভাইরাস_ভারতে_একদিনে_প্রায়_২৫_হাজার_সংক্রমণ_৬১৩_জনের_মৃত্যুর_রেকর্ড
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের রেকর্ড বৃদ্ধি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০৫, ২০২০ ০৭:৫২ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ভারতে একদিনে প্রায় ২৫ হাজার সংক্রমণ, ৬১৩ জনের মৃত্যুর রেকর্ড

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের রেকর্ড বৃদ্ধি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

এ পর্যন্ত মোট ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১৯ হাজার ২৬৮ জন করোনা রোগী মারা গেছে। মোট আক্রান্তের মধ্যে ৪ লাখ ৯ হাজার ৮৩ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে।

ভারতে মোট আক্রান্তের মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্র রাজ্যেই ২ লাখ ৬৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছে ৮ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৭ হাজার ৭৪ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন এবং একইসময়ে ২৯৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনায় মৃত্যুর সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে রাজধানী দিল্লির স্থান। দিল্লিতে এ পর্যন্ত তিন হাজার চার জন করোনা রোগী মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে দুই হাজার ৫০৫ টি নয়া সংক্রমণ এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট মৃতের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ১ হাজার ৯২৫ জনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুতে এ পর্যন্ত ১ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ১ জন।

উত্তর প্রদেশে আক্রান্ত ২৬ হাজার ৫৫৪, মৃত ৭৭৩।

পশ্চিমবঙ্গে ২১ হাজার ২৩১ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭৩৬ জন। রাজ্যটিতে ১৪ হাজার ১৬৬ জন সুস্থ হওয়ায় সেখানে বর্তমানে ৬ হাজার ৩২৯ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।     

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।