-
ভারতে করোনা আক্রান্ত আড়াই লাখেরও বেশি, চীনকে ছাড়িয়ে গেল মহারাষ্ট্র
জুন ০৮, ২০২০ ১২:৪১ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের নিরিখে চীনকে ছাড়িয়ে গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য। করোনা আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মোট ৭ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার) সকাল পৌনে ১০ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
ভারতের উড়িষ্যায় বিমান বিধ্বস্ত; ২ পাইলট নিহত
জুন ০৮, ২০২০ ১২:২৭ভারতের উড়িষ্যা রাজ্যের বিরাসলা এয়ারস্ট্রিপে আজ (সোমবার) প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। এদের একজন প্রশিক্ষক পাইলট এবং অন্যজন ট্রেনি পাইলট।
-
'উন্নয়নের মধ্য দিয়েই বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়া হবে'
জুন ০৭, ২০২০ ১৩:৪৪ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, উন্নয়নের মধ্য দিয়েই বিরোধীদের কুৎসা, অপপ্রচারের জবাব দেওয়া হবে। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
একদিনে করোনা আক্রান্ত প্রায় ১০ হাজার, স্পেনকে টপকে বিশ্বে ৫ নম্বরে ভারত
জুন ০৭, ২০২০ ০৭:৩০ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২ লাখ ৪৭ হাজারে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৭১ জন। যা একদিনে করোনা আক্রান্তের রেকর্ড বৃদ্ধি।
-
জম্মু-কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিবর্ষণে ১ ভারতীয় সেনা নিহত
জুন ০৬, ২০২০ ১৭:৫৩জম্মু-কাশ্মীরের রাজৌরি সীমান্তে পাক বাহিনীর গুলিবর্ষণে এক ভারতীয় সেনা নিহত ও অন্য একজন আহত হওয়ার পরে আজ ফের পাকিস্তানি বাহিনী কঠুয়া সীমান্তে গুলিবর্ষণ করলে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
-
আম্পানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর
জুন ০৬, ২০২০ ১৬:৪৪ভারতের পশ্চিমবঙ্গে হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণার দাবি জানালেন বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী। আজ (শনিবার) ‘আম্পান’ ইস্যুতে রাজ্য সচিবালয় নবান্নে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
বিভিন্ন ইস্যুতে বাংলাকে বঞ্চনা, অসম্মান ও বদনাম করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
জুন ০৬, ২০২০ ০৭:১৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা ছাড়াই পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোয় রাজ্যে করোনা বাড়ছে। বিভিন্ন ইস্যুতে বাংলাকে বঞ্চনা, অসম্মান ও বদনাম করা হচ্ছে বলেও তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
-
যশোর রোড অবরোধ করে থানার সামনে বিজেপি’র অবস্থান-বিক্ষোভ
জুন ০৫, ২০২০ ১৩:৫৮ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটায় বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেফতারের অভিযোগে অবস্থান-বিক্ষোভ করল বিজেপি। আজ (শুক্রবার) গাইঘাটা থানার সামনে ৩৫ নম্বর জাতীয় সড়ক যশোর রোড অবরোধ করে অবস্থান-বিক্ষোভে বিজেপি এমপি শান্তনু ঠাকুর ও বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে কয়েকশ' বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
-
ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড, সুস্থ ১ লাখ ৯ হাজার
জুন ০৫, ২০২০ ১০:২৮ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৭০ জনে পৌঁছেছে। আজ (শুক্রবার) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। এরমধ্যে ৬ হাজার ৩৪৮ জন মারা গেছে। এছাড়া এক লাখ ৯ হাজার রোগী সুস্থ হয়েছে।
-
তাবলিগ জামাতের ৯৬০ বিদেশি নাগরিককে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা
জুন ০৪, ২০২০ ১৪:৩৯তাবলিগ জামায়াতের কাজকর্মে জড়িত থাকা ৯৬০ বিদেশি নাগরিককে ১০ বছরের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি সূত্রকে উদ্ধৃত করে আজ (বৃহস্পতিবার) নবভারত টাইমস ওই তথ্য জানিয়েছে।