ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড, সুস্থ ১ লাখ ৯ হাজার
https://parstoday.ir/bn/news/india-i80446-ভারতে_একদিনে_করোনায়_আক্রান্ত_ও_মৃত্যুর_রেকর্ড_সুস্থ_১_লাখ_৯_হাজার
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৭০ জনে পৌঁছেছে। আজ (শুক্রবার) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। এরমধ্যে ৬ হাজার ৩৪৮ জন মারা গেছে। এছাড়া এক লাখ ৯ হাজার রোগী সুস্থ হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৫, ২০২০ ১০:২৮ Asia/Dhaka
  • ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড, সুস্থ ১ লাখ ৯ হাজার

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৭০ জনে পৌঁছেছে। আজ (শুক্রবার) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। এরমধ্যে ৬ হাজার ৩৪৮ জন মারা গেছে। এছাড়া এক লাখ ৯ হাজার রোগী সুস্থ হয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ৯ হাজার ৮৫১ টি নয়া সংক্রমণ হয়েছে। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এছাড়া, নতুন করে ২৭৩ জন মারা গেছে। এদিকে, একদিনে করোনার ক্রমবর্ধমান গতির নিরিখে ভারত বিশ্বের মধ্যে তিন নম্বরে পৌঁছেছে।

গত (বুধবার) ব্রাজিলে ২৭ হাজার ৩১২ টি, আমেরিকায় ২০ হাজার ৫৭৮ টি, রাশিয়ায় ৮ হাজার ৫৩৬ টি এবং ভারতে ৮ হাজার ৭২৩ টি সংক্রমণ হয়েছে। ভারতে আজ ৯ হাজার ৮৫১ টি নয়া সংক্রমণ হয়েছে যা এ পর্যন্ত সর্বোচ্চ।

আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন এবং ইটালির পরে করোনা মহামারীতে আক্রান্ত দেশগুলোর মধ্যে ভারত সপ্তম স্থানে রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। এ নিয়ে করোনার প্রকোপে মোট ৬ হাজার ৩৪৮ জন মারা গেলেন। ওই বৃদ্ধির ফলে নেদারল্যান্ডসকে টপকে মোট মৃত্যুর নিরিখে বিশ্বের দ্বাদশ স্থানে চলে এল ভারত।

ভারতে করোনার জেরে সব থেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। এখানে এ পর্যন্ত ২ হাজার ৭১০ জন মারা গেছে।

এরপরেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। সেখানে এপর্যন্ত ১ হাজার ১৫৫ জন মারা গেছে।

করোনায় রাজধানী দিল্লিতে ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মধ্য প্রদেশে ৩৭৭, পশ্চিমবঙ্গে ৩৫৫, উত্তর প্রদেশে ২৪৫, তামিলনাড়ুতে ২২০, রাজস্থানে ২১৩ ও তেলঙ্গানায় ১০৫ জনের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।