আমরা মজলুমদের পক্ষে: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i163436-আমরা_মজলুমদের_পক্ষে_ইরানের_প্রেসিডেন্ট
পার্সটুডে- নিউইয়র্ক সফর শেষে এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সফরের বিভিন্ন অর্জন ও বৈঠকের বিষয় তুলে ধরে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক আইন ও নিজেদের আন্তর্জাতিক অঙ্গীকারের কাঠামোর মধ্য থেকেই দেশের অধিকার রক্ষা করবে। অন্যরা ইরানের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিক—এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
(last modified 2026-09-27T10:57:32+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১৫:১৪ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

পার্সটুডে- নিউইয়র্ক সফর শেষে এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সফরের বিভিন্ন অর্জন ও বৈঠকের বিষয় তুলে ধরে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক আইন ও নিজেদের আন্তর্জাতিক অঙ্গীকারের কাঠামোর মধ্য থেকেই দেশের অধিকার রক্ষা করবে। অন্যরা ইরানের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিক—এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

পেজেশকিয়ান বলেন, নিউইয়র্কে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সম্পর্কে অবগত হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে আমাদের বক্তব্যের দৃষ্টিভঙ্গিও কিছুটা প্রভাবিত হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে আমাদের বিশ্বাস ও জনগণের মূল্যবোধের পক্ষে অবস্থান তুলে ধরেছি।

পেজেশকিয়ান বলেন, এসব বৈঠক ও আলোচনায় আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি অবিচার এবং যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের কথিত আগ্রাসন ও কর্মকাণ্ডের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

আঞ্চলিক বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির সমালোচনা করে তিনি বলেন, একদিকে অবকাঠামো, সাধারণ মানুষ, বিজ্ঞানী ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হবে, অন্যদিকে মানবাধিকারের পক্ষে থাকার দাবি করা হবে—এটি গ্রহণযোগ্য নয়। যেসব নিষেধাজ্ঞা সরাসরি মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে, সেগুলোকেও আমরা ইরানি জনগণের বিরুদ্ধে ভয়াবহ পদক্ষেপ হিসেবে দেখি।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি ও কথিত অপরাধের তথ্য নিয়ে একটি পুস্তিকা প্রকাশ ও বিতরণের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, আমরা শক্তভাবে নিজেদের অবস্থান, ইরানি জনগণ ও মুসলমানদের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত জনগণ এবং আগ্রাসনের শিকার দেশগুলোর অধিকার ও দুর্দশার পক্ষে কথা বলেছি।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।