-
ভারতের কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তিকে স্বর্ণযুগের সঙ্গে তুলনা মোদির, বিশ্লেষকের প্রতিক্রিয়া
মে ৩০, ২০২০ ১৫:০১ভারতের কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তিকে স্বর্ণযুগের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিলেন মোদি। ৩০ মে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ এক বছর কেটে গিয়েছে তাঁর দ্বিতীয় দফার শাসনকালের। এসময়ের মধ্যে সাফল্যের বিস্তারিত খতিয়ান তুলে ধরে দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী মোদি।’
-
করোনা আক্রান্তের সংখ্যায় এশিয়ার শীর্ষে ভারত, একদিনে ২৬৫ জনের মৃত্যু
মে ৩০, ২০২০ ০৭:২৫ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬৫ জনের মৃত্যু এবং ৭ হাজার ৯৬৪টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে মৃতের সংখ্যার নিরিখে এটিই সবচেয়ে বেশি। এর একদিন আগেই তুরস্ককে পেছনে ফেলে এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষস্থানে পৌঁছেছে ভারত।
-
আপনারা কী ‘করোনা এক্সপ্রেস’ চালাচ্ছেন? ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন মমতা
মে ২৯, ২০২০ ১৬:৩০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সামাজিক দূরত্ব বিধি না মানার অভিযোগ করেছেন। তিনি আজ (শুক্রবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
ট্রাম্পের মধ্যস্থতা প্রস্তাবে সাড়া নেই, চীনের সঙ্গে সংঘাত নিয়ে শান্তির বার্তা দিল্লির
মে ২৯, ২০২০ ১২:২৮ভারত-চীন সীমান্ত সংঘাত নিয়ে শান্তির বার্তা দিয়েছে নয়াদিল্লি। তবে, দু’দেশের মধ্যে সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন তাতে কোনও পক্ষই সাড়া দেয়নি। বরং চীনা সরকারি গণমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক শান্তি ও সম্প্রীতি নষ্ট করার সুযোগ খুঁজছে বলেও চীনা গণমাধ্যমে মন্তব্য করা হয়েছে।
-
তাবলিগ জামাতের ৫৪১ বিদেশি সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিল দিল্লি পুলিশ
মে ২৮, ২০২০ ২০:১৯ভারতের দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাবলিগ জামাতের ৫৪১ বিদেশি সদস্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। আজ (বৃহস্পতিবার) পুলিশের পক্ষ থেকে দিল্লির সাকেত আদালতে চার্জশিট পেশ করা হয়। আগামী ২৫ জুন ওই মামলার শুনানি হবে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।
-
পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী: অধীর চৌধুরী
মে ২৮, ২০২০ ১৫:২৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছেন। তিনি আজ (বৃহস্পতিবার) কোলকাতায় ওই মন্তব্য করেন।
-
ভারত-চীন সংঘাত: মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, ইমরানের আক্রমণ, নেপালের সঙ্গে বিবাদ
মে ২৮, ২০২০ ১৩:১৪ভারত-চীন চলমান সীমান্ত সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, চীনা কর্তৃপক্ষ কিছুটা সুর নরম করলেও যেসব এলাকায় তারা সেনা মোতায়েন ও সামরিক সরঞ্জাম জড়ো করেছে সেসব জায়গা থেকে পিছু হটেনি।
-
‘দুর্যোগ-দুর্ভোগ সামলাব, না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাব?’
মে ২৭, ২০২০ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দুর্যোগ-দুর্ভোগ সামলাবো, না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাব? কোনটা সামলাব?’ তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে আম্পান ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করার সময়ে ওই মন্তব্য করেন।
-
সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ চীনা প্রেসিডেন্টের, জরুরি বৈঠকে মোদি
মে ২৭, ২০২০ ০৯:৪১ভারত-চীন চলমান সীমান্ত সংঘাতের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে হবে। সে জন্য সামগ্রিক প্রশিক্ষণ জরুরি।’ চীনের ‘সার্বভৌমত্ব রক্ষা’এবং ‘দেশের কৌশলগত স্থিতিশীলতার জন্য’ যুদ্ধের প্রস্তুতি রাখতে সেনাকে নির্দেশ দিয়েছেন জিনপিং।
-
ভারত ও চীনের সেনাবাহিনী মুখোমুখি, সেনাপ্রধানদের সঙ্গে রাজনাথের বৈঠক
মে ২৬, ২০২০ ২০:১০ভারত ও চীনের চলমান সংঘাতের মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ তিনবাহিনীর প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ (মঙ্গলবার) ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।