ভারতের কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তিকে স্বর্ণযুগের সঙ্গে তুলনা মোদির, বিশ্লেষকের প্রতিক্রিয়া
-
নরেন্দ্র মোদি
ভারতের কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তিকে স্বর্ণযুগের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিলেন মোদি। ৩০ মে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ এক বছর কেটে গিয়েছে তাঁর দ্বিতীয় দফার শাসনকালের। এসময়ের মধ্যে সাফল্যের বিস্তারিত খতিয়ান তুলে ধরে দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী মোদি।’
তিনি তাঁর চিঠিতে অন্যান্য বিষয়ের পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, রাম জন্মভূমির রায়, ট্রিপল তালাক এবং সংশোধিত নাগরিকত্ব আইনের মতো বিষয়গুলো তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গরীবদের মর্যাদা বৃদ্ধি হয়েছে, বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ সংযোগ, স্বচ্ছ অভিযান থেকে শুরু করে সকলের জন্য ঘর ইত্যাদি হয়েছে। এছাড়া তিনি প্রধানমন্ত্রী সম্মান নিধি, কৃষক, কৃষি শ্রমিক, ছোট দোকানদার এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য মাসিক পেনশন চালু করা র বিষয়গুলোও উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, তারা যে বর্ষপূর্তি পালন করছে তা একতরফাভাবে মানুষকে মেরুকরণ করে। দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে এটা করছে। প্রকৃতপক্ষে সফলতা তাঁদের কিছু নেই বলেও অধ্যাপক ড. মুহাম্মাদ ইসমাইল মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।