ইরানিদের প্রতিরোধে গর্বিত, ইরানের আধ্যাত্মিকতা বস্তুবাদী বিশ্বের ওপর জয়ী: রুশ দার্শনিক
https://parstoday.ir/bn/news/event-i158414-ইরানিদের_প্রতিরোধে_গর্বিত_ইরানের_আধ্যাত্মিকতা_বস্তুবাদী_বিশ্বের_ওপর_জয়ী_রুশ_দার্শনিক
পার্সটুডে: রুশ চিন্তাবিদ ও দার্শনিক অ্যালেক্সান্ডার ডুগিন মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরানিদের ৪০ দিনের প্রতিরোধে গর্ব ও গৌরব অনুভব করার কথা জানিয়ে বলেছেন, ইরানের আধ্যাত্মিকতা বস্তুবাদী পশ্চিমা বিশ্বের ওপর বিজয়ী হয়েছে।
(last modified 2026-04-12T14:55:53+00:00 )
এপ্রিল ১২, ২০২৬ ১৬:০৮ Asia/Dhaka
  • রুশ চিন্তাবিদ ও দার্শনিক অ্যালেক্সান্ডার ডুগিন
    রুশ চিন্তাবিদ ও দার্শনিক অ্যালেক্সান্ডার ডুগিন

পার্সটুডে: রুশ চিন্তাবিদ ও দার্শনিক অ্যালেক্সান্ডার ডুগিন মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরানিদের ৪০ দিনের প্রতিরোধে গর্ব ও গৌরব অনুভব করার কথা জানিয়ে বলেছেন, ইরানের আধ্যাত্মিকতা বস্তুবাদী পশ্চিমা বিশ্বের ওপর বিজয়ী হয়েছে।

'পরিবর্তন-পরবর্তী রাশিয়া ও বিশ্ব: কৌশলগত নতুন নীতিমালা' শীর্ষক এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও ইউরোপীয় পার্লামেন্টের একদল কর্মকর্তা ও কূটনীতিক।

ডুগিন বলেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলার মোকাবেলায় ইরানি জাতির প্রতিরোধে গর্ব ও গৌরব অনুভব করছি; ইরান এমন এক জাতির উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত যে জাতি প্রকাশ্য আগ্রাসনের মোকাবেলায় তার স্বাধীনতা ও সম্মান রক্ষা করেছে এবং আগ্রাসীদের মোকাবেলায় নমনীয়তা দেখায়নি।

রুশ এই দার্শনিক আরও বলেছেন, বিশ্ব এখন এক মেরু-ভিত্তিক ব্যবস্থা থেকে কয়েক মেরু-কেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং পাশ্চাত্যকে অবশ্যই এ বিষয়টি মেনে নিতে হবে।

রাশিয়া, চীন ও ভারতের পাশাপাশি নতুন মেরু বা অক্ষীয় শক্তি হিসেবে ইরানের অভ্যুদয়ের কথা তুলে ধরে তিনি বলেছেন, ইরানি জাতি ঐক্যবদ্ধ হয়ে একাই ঐক্যবদ্ধ পাশ্চাত্যের বিরুদ্ধে লড়াই করেছে এবং ইসলামী ইরান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় নিজ শক্তি প্রদর্শন করেছে; আর ইরানি জাতি এটা প্রমাণ করেছে যে সব ধরনের চাপ সত্ত্বেও আধ্যাত্মিকতা ও আত্মিক শক্তি বস্তুবাদী শক্তির ওপর বিজয়ী হয়। #

পার্সটুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন