পাকিস্তানি সেনা কমান্ডারের সাথে আরাকচির বৈঠক
-
আব্বাস আরাকচি ও আসিম মুনির
পার্সটুডে-যুদ্ধবিরতি ও যুদ্ধ সমাপ্তির বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি ও বিবেচনাসমূহ ব্যাখ্যা করার জন্য পাকিস্তানি সেনা কমান্ডারের সাথে আরাকচির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করতে ইসলামাবাদ সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আজ (শনিবার) সকালে পাকিস্তানি সেনাবাহিনীর কমান্ডার ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।
বৈঠকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সমাপ্তি কিংবা বিরতি সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি এবং পশ্চিম এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার জন্য সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও যুদ্ধ সমাপ্তিতে পাকিস্তান সরকার, বিশেষ করে ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টা ও মূল্যবান উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি ও বিবেচনাসমূহ ব্যাখ্যা করেন। কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের ওপর ইরানের আস্থার প্রশংসা করার পাশাপাশি, ফিল্ড মার্শাল আসিম মুনির একটি ফলাফল অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রস্তুতির কথাও জানান।#
পার্সটুডে/এন্এম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন