আরবি-ইহুদি-মার্কিন অক্ষের মোকাবেলায় ইরান ঐক্যবদ্ধ: ড. বেলায়েতি
https://parstoday.ir/bn/news/event-i158732-আরবি_ইহুদি_মার্কিন_অক্ষের_মোকাবেলায়_ইরান_ঐক্যবদ্ধ_ড._বেলায়েতি
পার্সটুডে: ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, তার দেশ আরবি-ইহুদি-মার্কিন অক্ষের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে।
(last modified 2026-04-25T13:01:44+00:00 )
এপ্রিল ২৫, ২০২৬ ১৮:৪৫ Asia/Dhaka
  • ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আলী আকবর বেলায়েতি
    ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আলী আকবর বেলায়েতি

পার্সটুডে: ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, তার দেশ আরবি-ইহুদি-মার্কিন অক্ষের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে।

ইরান ঘরোয়া মতভেদের শিকার এমন মার্কিন দাবির জবাবে  ড.বেলায়েতি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন:

ওয়াশিংটন ইরানের ভেতরে মতভেদ চলছে বলে দাবি করছে, কিন্তু ম্যালভিনাস দ্বীপ নিয়ে লন্ডনের সঙ্গে উত্তেজনা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরাধীনতা হতে মুক্ত হতে ইউরোপের নানা হুঁশিয়ারি তার প্রথাগত মিত্রদের শিবিরের সঙ্গে গভীর ফাটলকেই তুলে ধরছে।

তিনি লিখেছেন, বর্তমানে ইরান আরবি-ইহুদি-মার্কিন অক্ষের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। পুরো বিশ্ব হল একটি দেহ এবং ইরান হল এর হৃদয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ-সোশাল-এ দাবি করেছেন যে মার্কিন-ইরান আলোচনা চলাকালে ইরানে কথিত মধ্য বা উদারপন্থী ও কট্টরপন্থী নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পের এই দাবির পর ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আবারও যৌথ-বিবৃতি দিয়ে ইরান সম্পর্কে শত্রুদের মিথ্যার ধূম্রজাল সৃষ্টির ভঙ্গুর  প্রচেষ্টা নস্যাত করে দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার কথা বেশ জোরালোভাবে ঘোষণার মাধ্যমে।#
 

পার্স টুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।