প্রাচ্য ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাই ইরানের চূড়ান্ত লক্ষ্য: বোরুজেরদি
https://parstoday.ir/bn/news/iran-i160458-প্রাচ্য_ও_প্রতিবেশী_দেশগুলোর_সঙ্গে_সম্পর্ক_উন্নয়ন_করাই_ইরানের_চূড়ান্ত_লক্ষ্য_বোরুজেরদি
পার্সটুডে- ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য জোর দিয়ে বলেছেন: ইসলামী ইরানের কৌশলগত নীতি চীন ও রাশিয়ার নেতৃত্বে প্রাচ্য ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
(last modified 2026-06-18T12:03:34+00:00 )
জুন ১৮, ২০২৬ ১৭:৪৮ Asia/Dhaka
  • • ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি
    • ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি

পার্সটুডে- ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য জোর দিয়ে বলেছেন: ইসলামী ইরানের কৌশলগত নীতি চীন ও রাশিয়ার নেতৃত্বে প্রাচ্য ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বৃহস্পতিবার ইরান-চীন ঘনিষ্ঠ সম্পর্কের ইতিহাস উল্লেখ করে বলেছেন, তেহরান ও বেইজিংয়ের মধ্যে ২৫ বছর মেয়াদী সহযোগিতা চুক্তির দ্রুত বাস্তবায়নকে একটি কৌশলগত প্রয়োজনীয়তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন: ইরনের চূড়ান্ত নীতি হলো প্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এবং পশ্চিমাদের উপর নির্ভরশীলতা পরিহার করা।

ইতিহাস জুড়ে ইরান-চীন সম্পর্কের ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন: চীন এমন একটি দেশ যার সঙ্গে ইরানের সম্পর্কের কোনো নেতিবাচক দিক নেই। তিনি বলেন ইরান-চীন সম্পর্কের ইতিহাস জুড়ে, সিল্ক রোড থেকে শুরু করে অন্যান্য বিষয় পর্যন্ত যা কিছু লিপিবদ্ধ ও বর্ণিত হয়েছে, তা কোনো নেতিবাচক দিক ছাড়াই সাংস্কৃতিক আদান-প্রদান এবং সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

চীন বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি, এই কথা উল্লেখ করে বোরুজেরদি আরও বলেন: "এর ভিত্তিতে, কয়েক বছর আগে স্বাক্ষরিত ইরান ও চীনের মধ্যকার ২৫ বছরব্যাপী ব্যাপক ও দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তিটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে এবং রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা ও অন্যান্য সকল ক্ষেত্রে এই সম্পর্ককে অবশ্যই অব্যাহত রাখতে হবে, যাতে তা সকল দিক থেকে লাভজনক হয়।"#

পার্সটুডে/এমআরএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।