-
দিল্লির সহিংসতা ইস্যুতে ফের উত্তাল সংসদ, অধিবেশন মুলতবি
মার্চ ০৩, ২০২০ ১০:৫৭ভারতের রাজধানী দিল্লির সহিংসতা ইস্যুতে ফের উত্তাল হয়েছে সংসদ। আজ (মঙ্গলবার) বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষের অধিবেশন মুলতবি করে দিতে হয়।
-
দিল্লির সহিংসতা নিয়ে উত্তাল লোকসভা, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
মার্চ ০২, ২০২০ ১৬:০৯ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক সহিংস ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র পদত্যাগ দাবি করলেন বিরোধীরা। আজ (সোমবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধী এমপিরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাঁরা এ সময় বিভিন্ন স্লোগান দেওয়াসহ পোস্টার প্রদর্শন করলে কার্যত সংসদের অধিবেশন উত্তাল হয়ে ওঠে। লোকসভার স্পিকার ওম বিড়লা এ সময় বারবার সবাইকে শান্ত হওয়ার আবেদন জানালেও বিরোধীরা তাতে কান দেননি।
-
দিল্লিতে দাঙ্গা নয়, পরিকল্পিত গণহত্যা হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ০২, ২০২০ ১৪:৪৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে দাঙ্গা নয়, পরিকল্পিত গণহত্যা হয়েছে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
-
নিউজিল্যান্ডের কাছে ওয়ানডের পর টেস্টেও হোয়াইটওয়াশ ভারত
মার্চ ০২, ২০২০ ০৯:২১ওয়ানড সিরিজের পর টেস্টেও ভারতকে হোয়াইটওয়াশের স্বাদ দিল নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ ০-৩ তে হেরেছিল বিরাট কোহালির দল। টেস্ট সিরিজ হারতে হল ০-২ তে। এর ফলে দীর্ঘ প্রায় ৮ বছর পর সাদা পোশাকে হোয়াইটওয়াশ হলো ভারত। সর্বশেষ ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ৪ ম্যাচ টেস্ট সিরিজে সবগুলোতে হেরেছিল তারা।
-
দিল্লি কাণ্ড: 'বিজেপি সরকারের পরিকল্পিত গণহত্যা'
মার্চ ০২, ২০২০ ০৯:২০ভারতের দিল্লিতে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে। এ সম্পর্কে রেডিও তেহরানকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজকর্মী, রাজনৈতিক ভাষ্যকার ও ভাষা-চেতনা সমিতির সম্পাদক ড. ইমানুল হক বলেছেন, এটি ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক বিজেপি সরকারের পরিকল্পিত গণহত্যা।
-
ভারত-বাংলাদেশ মৈত্রী মোটর কার র্যালির সূচনা করলেন মদন মিত্র
মার্চ ০১, ২০২০ ১৯:২১ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁ থেকে ইন্দো-বাংলাদেশ মৈত্রী মোটর কার র্যালির সূচনা করলেন রাজ্যের সাবেক মন্ত্রী মদন মিত্র। ২১ টি সুসজ্জিত গাড়ি এতে অংশ নিয়েছে।
-
কোলকাতায় অমিত শাহ’র সমাবেশ থেকে ‘গুলি মারো’ স্লোগান, ক্ষুব্ধ সেলিম-সুজন
মার্চ ০১, ২০২০ ১৮:৫৯ভারতের রাজধানী কোলকাতায় আজ (রোববার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ’র সমাবেশকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকরা গুলি মারার স্লোগান দেয়ায় বামপন্থী নেতা মুহাম্মাদ সেলিম ও সিপিএম বিধায়ক সুজন চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন।
-
বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলব: অমিত শাহ
মার্চ ০১, ২০২০ ১৫:০৫ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ৫ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। সোনার বাংলা মমতা দিদির শাসনকালে গঠিত হবে না। বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়িত করব।
-
দিল্লির শাহীনবাগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ড্রোনের সাহায্যে নজরদারি, ১৪৪ ধারা
মার্চ ০১, ২০২০ ১২:২৬ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে দিল্লির শাহীনবাগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শাহীনবাগে দিল্লি পুলিশ একটি নোটিশ জারি করে বলেছে, এই এলাকায় কেউ যেন জড়ো হয় বা বিক্ষোভ প্রদর্শন না করে। গোটা অঞ্চল জুড়ে ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। এর পাশাপাশি সেখানে বিপুলসংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে।
-
ফেসবুকে মোদিবিরোধী পোস্টের অভিযোগে গ্রেফতার অসমের বাঙালি অধ্যাপক
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৬:০৫ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংস ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে টার্গেট করে বিতর্কিত মন্তব্যে গ্রেফতার হয়েছেন অসমের এক বাঙালি অধ্যাপক। গতকাল (শুক্রবার) রাতে সৌরদীপ সেনগুপ্ত নামে অসমের গুরুচরণ কলেজের পদার্থ্যবিদ্যা বিভাগের ওই অতিথি শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৌরদীপকে পুলিশ তাঁর শিলচরের ইটখোলার বাড়ি থেকে গ্রেফতার করে।