-
দিল্লিতে সহিংসতার ঘটনায় সুপ্রিম কোর্টের উদ্বেগ, পুলিশকে তিরস্কার
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৬:৫৩ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রতিক সহিংসতার জন্য দিল্লি পুলিশকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে দিল্লির শাহীনবাগে যে ধর্না-অবস্থান চলছে তা নিয়ে এক আবেদনের শুনানিতে আজ (বুধবার) উত্তর-পূর্ব দিল্লির বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। দিল্লি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং তাদের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে বলে শীর্ষ আদালত মন্তব্য করেছে।
-
দিল্লিতে নিহত ২৭, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সোনিয়ার, শান্তির বার্তা মোদির
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১৪:৫৯ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বিবাদের জেরে সহিংস ঘটনায় এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।
-
দিল্লিতে ড্রোন দিয়ে তল্লাসি চালাচ্ছে আইন প্রয়োগকারী বাহিনী(ভিডিও)
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১২:৫৩সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ও উত্তেজনা পরিপ্রেক্ষিতে তল্লাসি চালাতে দিল্লিতে ড্রোন ব্যবহার করছে ভারতীয় আইন প্রয়োগকারী বাহিনী।
-
দিল্লির পরিস্থিতি খুবই উদ্বেগজনক, সেনা নামানো উচিত: কেজরিওয়াল
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ০৯:৫৩সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ও উত্তেজনা তীব্র আকার ধারণ করায় দিল্লিতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন তিনি।
-
দিল্লির সহিংসতায় নিহত ২০, আহতদের বড় হাসপাতালে পাঠানোর নির্দেশ
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ০৭:২৪ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। আজ (বুধবার) সকালে দিল্লির জিটিবি হাসপাতাল সূত্রে ওই তথ্য জানা গেছে। এদিকে, সহিংসতায় আহতদের নিরাপত্তা ও সুচিকিৎসা ইস্যুতে দিল্লি হাইকোর্টের বিচারপতি মুরলীধরের বাসায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুনানি হয়েছে।
-
ভারত ও আমেরিকার মধ্যে ৩০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১৫:০৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়াদিল্লি সফরের দ্বিতীয় দিনে আজ (মঙ্গলবার) ভারত ও আমেরিকার মধ্যে তিনশ' কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি সই হয়েছে। আমেরিকা থেকে এসব সামরিক সরঞ্জাম ক্রয় করবে ভারত।
-
দিল্লি রণক্ষেত্র: পুলিশ কনস্টেবলসহ নিহত ১৩, আহত দেড়শতাধিক
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ০৭:৪৮ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতায় পুলিশের এক হেড কনস্টেবলসহ ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই বেসামরিক ব্যক্তি। ওই ঘটনায় ৭০ জন গুলিবিদ্ধসহ দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন।
-
কোলকাতায় ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ; দিল্লিতে সংঘর্ষে নিহত ৪
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ২১:৪৮ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের মতো সাম্রাজ্যবাদীকে ভারতে দেখতে চান না সেদেশের অনেকেই। এ কারণে তারা ‘গো-ব্যাক ট্রাম্প’ বলে স্লোগান দিয়েছেন, ট্রাম্পের কুশপুত্তলিকা পুড়িয়েছেন।
-
ভারত ও আমেরিকা উন্নত ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে: ডোনাল্ড ট্রাম্প
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১৬:৩০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও আমেরিকা উন্নততর ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে। তিনি আজ (সোমবার) সপরিবারে দু’দিনের জন্য ভারত সফরে এসে ওই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট আজ গুজরাটের মোতেরা স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় দু’দেশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রশংসা করেন।
-
দিল্লিতে ‘সিএএ’ নিয়ে বিক্ষোভের জেরে নিহত ১ পুলিশ, ১৪৪ ধারা জারি
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১৫:৫৭ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে রতন লাল নামের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।