‘আলোচনায় ইরান আন্তরিক কিন্তু আমেরিকা স্ববিরোধী আচরণ করছে’
https://parstoday.ir/bn/news/iran-i100368-আলোচনায়_ইরান_আন্তরিক_কিন্তু_আমেরিকা_স্ববিরোধী_আচরণ_করছে’
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরমাণু আলোচনাকে সফল করতে ইরান অত্যন্ত আন্তরিক বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি একইসঙ্গে বলেছেন, কিন্তু আমেরিকার একের পর এক নেতিবাচক পদক্ষেপ এই আলোচনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৪, ২০২১ ০৩:৪১ Asia/Dhaka
  • সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনেজিও ক্যাসিস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনেজিও ক্যাসিস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরমাণু আলোচনাকে সফল করতে ইরান অত্যন্ত আন্তরিক বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি একইসঙ্গে বলেছেন, কিন্তু আমেরিকার একের পর এক নেতিবাচক পদক্ষেপ এই আলোচনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি মঙ্গলবার সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনেজিও ক্যাসিসের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা একদিকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করছে এবং অন্যদিকে গত কয়েক সপ্তাহে দুই দফায় ইরানের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, আমেরিকার এই স্ববিরোধী আচরণ গ্রহণযোগ্য নয় ইরান দেশটিকে তার আচরণের ভিত্তিতে মূল্যায়ন করবে তার মুখের কথায় নয়।

টেলিফোনালাপে আব্দুল্লাহিয়ান সুইজারল্যান্ডের সঙ্গে তার দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং সুইস পার্লামেন্ট স্পিকারের সাম্প্রতিক তেহরান সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে অভিহিত করেন।

এ সময় সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসিস দু’দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে নিজের সাম্প্রতিক তেহরান সফরের কথা স্মরণ করে বলেন, এটি ছিল তার জীবনের অন্যতম স্মরণীয় ও আকর্ষণীয় সফর। তিনি বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।