পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে যা করতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i100962-পরমাণু_সমঝোতায়_ফিরতে_হলে_আমেরিকাকে_যা_করতে_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরানের ওপর থেকে আমেরিকা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২১ ১৪:২৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরানের ওপর থেকে আমেরিকা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না।

রাশিয়ার দৈনিক পত্রিকা কোমরসান্তে প্রকাশিত এক নিবন্ধে এই ঘোষণা দিয়েছেন আমির আব্দুল্লাহিয়ান। মন্ত্রী বলেন, আগের ছয় দফা আলোচনা থেকে একথা খুবই পরিষ্কার হয়েছে, আমেরিকা এখনো বুঝতে পারে নি যে, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ওয়াশিংটন ইরানি জনগণের ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রত্যাহার না করলে পরমাণু সমঝোতায় ফেরা যাবে না।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তার নিবন্ধে আরো বলেছেন, গত চার বছর ধরে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা আমেরিকার চালায় নি। আর সে কারণেই পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে বর্তমান এই জটিল অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে এই সমঝোতা বাঁচিয়ে রাখার জন্য তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে।

ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা (সাম্প্রতিক ছবি)

ইরানি মন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো পরমাণু সমঝোতার আওতায় তাদের প্রতিশ্রুতি না রাখলেও ইরান ভিয়েনায় একটি ফলাফল কেন্দ্রিক আলোচনা করতে চায়। তবে ভালো চুক্তিতে পৌঁছাতে হলে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

এদিকে, গতকাল ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং দোষারোপের রাজনীতির অবসান ঘটায় তাহলে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সম্ভব।#

পার্সটুডে/এসআইবি/৭