নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ভালো চুক্তি সম্ভব: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i101142-নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করলে_ভালো_চুক্তি_সম্ভব_প্রেসিডেন্ট_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অন্য পক্ষগুলো ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে দিতে সম্মত হলে ভিয়েনা সংলাপ থেকে ভালো ফল বের করে আনা সম্ভব। তিনি শনিবার তেহরানে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এক সম্মেলন ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।তিনি বলেন, ইরান ভিয়েনা সংলাপ থেকে এরকম একটি সমঝোতা চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০২১ ০৪:৩১ Asia/Dhaka
  • রাষ্ট্রদূতদের সম্মেলনে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    রাষ্ট্রদূতদের সম্মেলনে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অন্য পক্ষগুলো ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে দিতে সম্মত হলে ভিয়েনা সংলাপ থেকে ভালো ফল বের করে আনা সম্ভব। তিনি শনিবার তেহরানে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এক সম্মেলন ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।তিনি বলেন, ইরান ভিয়েনা সংলাপ থেকে এরকম একটি সমঝোতা চায়।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “আমাদের পক্ষ থেকে ভিয়েনা সংলাপে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে তা থেকে এই সংলাপের ব্যাপারে আমাদের আন্তরিকতা ফুঠে উঠেছে। এবার অন্য পক্ষগুলো যদি নিষেধাজ্ঞা তুলে দেয়ার ব্যাপারে আন্তরিক হয় তাহলে ভিয়েনায় ভালো চুক্তি করা সম্ভব হবে। আমরা নিঃসন্দেহে একটি ভালো চুক্তি চাই।”

ইরান গত সপ্তাহে ভিয়েনা আলোচনায় ইরানের পক্ষ থেকে পরমাণু প্রতিশ্রুতি রক্ষা এবং আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার উপায় নিয়ে দু’টি খসড়া প্রস্তাব উত্থাপন করে। ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এসব প্রস্তাবের ব্যাপারে শলাপরামর্শ করতে সময় চায় যে কারণে পাঁচদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার আবার ভিয়েনা সংলাপ শুরু হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা মূলত অর্থনৈতিক। শত্রু এই নিষেধাজ্ঞার ব্যাপ্তি ও ছায়া প্রতিনিয়ত বৃদ্ধি করে যাচ্ছে। কাজেই এখন তার সরকারের প্রধান কাজ হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা এর কার্যকারিতা নষ্ট করে দেয়ার চেষ্টা করা।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।