ইরান সহায়তা না করলে সিরিয়া দখল করত দায়েশ: জে. সোলায়মানি
https://parstoday.ir/bn/news/iran-i10189-ইরান_সহায়তা_না_করলে_সিরিয়া_দখল_করত_দায়েশ_জে._সোলায়মানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলায়মানি বলেছেন, তেহরান সহায়তা না করলে সিরিয়া দখল করে নিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। ইরানের পবিত্র নগরী কোমে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৪, ২০১৬ ০৩:৩৮ Asia/Dhaka
  • মেজর জেনারেল কাসেম সোলেমানি
    মেজর জেনারেল কাসেম সোলেমানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলায়মানি বলেছেন, তেহরান সহায়তা না করলে সিরিয়া দখল করে নিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। ইরানের পবিত্র নগরী কোমে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দামেস্ক সরকারের প্রতিরোধে যদি ইসলামি প্রজাতন্ত্র ইরান সহায়তা না করত তবে সিরিয়া শাসন করত দায়েশ। এ সময় মেজর জেনারেল সোলায়মানি সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের যেসব সামরিক উপদেষ্টা প্রাণ দিয়েছেন তাদের কথা স্মরণ করেন।

চলতি মাসের গোড়ার দিকে আইআরজিসি ঘোষণা করেছে- খান তুমান শহরে তাদের ১৩ সামরিক উপদেষ্টা শহীদ এবং ২১ জন আহত হয়েছেন। আলেপ্পো প্রদেশের দক্ষিণ-পশ্চিমে এ শহরটি অবস্থিত।

শত্রুদের বিরুদ্ধে ইরানের বিজয়ী হওয়ার কারণও ব্যাখ্যা করেন জেনারেল সোলায়মানি। তিনি বলেন, শত্রুদের যুক্তি ও ভুলকে তাদের বিরুদ্ধে প্রয়োগ করে ইরান তার সব শত্রুর বিরুদ্ধে বিজয়ী হয়েছে। জেনারেল সোলায়মানি বলেন, তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে ইরান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিজের লক্ষ্য থেকে সরে আসতে বাধ্য হয়েছে আমেরিকা। আইআরজিসি'র এই কমান্ডার আরো বলেন, মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রচেষ্টা চালানোর পরও ইরানের প্রভাব কমাতে পারে নি আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২৪