তাকফিরি সন্ত্রাসবাদ রুখতে মসজিদগুলোর ভূমিকা রাখা উচিত
https://parstoday.ir/bn/news/iran-i102742-তাকফিরি_সন্ত্রাসবাদ_রুখতে_মসজিদগুলোর_ভূমিকা_রাখা_উচিত
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি দুই দিনের রাশিয়া সফর শেষ করে মস্কো থেকে গতরাতে তেহরানের উদ্দেশ্য রওনা দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তার এই সরকারি সফর অনুষ্ঠিত হয়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ২১, ২০২২ ১০:০১ Asia/Dhaka
  • মস্কোকে বিদায় জানাচ্ছেন প্রেসিডেন্ট রায়িসি
    মস্কোকে বিদায় জানাচ্ছেন প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি দুই দিনের রাশিয়া সফর শেষ করে মস্কো থেকে গতরাতে তেহরানের উদ্দেশ্য রওনা দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তার এই সরকারি সফর অনুষ্ঠিত হয়।

মস্কো অবস্থানকালে রায়িসি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক করেন এবং রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেন। এছাড়া, রাশিয়ায় বসবাসরত ইরানি নাগরিকদের এক সমাবেশে এবং মস্কোর স্টেট ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতা করেন।

ইরানি প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি

পাশাপাশি মস্কোর গ্র্যান্ড মসজিদে মুসলিমদের এক সমাবেশে বক্তৃতা করেন প্রেসিডেন্ট রায়িসি। সেখানে তিনি বলেন, সারা বিশ্বের মসজিদগুলোর উচিত তাকফিরি সন্ত্রাসবাদের বিস্তার ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। তিনি বলেন, বিশ্বব্যাপী যে দুর্নীতি এবং অনৈতিকতা ছড়িয়ে পড়েছে তার মূল কারণ হচ্ছে মানুষ আজকে তাদের আল্লাহকে ভুলে গেছে। তিনি আরো বলেন, রাজনীতি বিমুখ নীতি-নৈতিকতা পরিচর্যার ফল হচ্ছে ফিলিস্তিনের ৭০ বছর ধরে চলমান নিপীড়ন ও হত্যাযজ্ঞ এবং আফগানিস্তানে ২০ বছরের মার্কিন দখলদারিত্ব।

প্রেসিডেন্ট রায়িসি জোর দিয়ে বলেন- সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং ইয়েমেনে ইসলামের নামে যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবরোধ চলছে তার পেছনে মূলত মার্কিন এবং ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনা ও সমর্থন রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২১