ভিয়েনায় আলোচনা অব্যাহত: পাশ্চাত্যের অস্থায়ী সমঝোতার প্রস্তাব
https://parstoday.ir/bn/news/iran-i102880-ভিয়েনায়_আলোচনা_অব্যাহত_পাশ্চাত্যের_অস্থায়ী_সমঝোতার_প্রস্তাব
ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে চার যোগ এক গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনার ২৯তম দিন অতিবাহিত হলো। ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আজ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক ইউরোপের সমন্বয়কারী এনরিকা ম্যুরার সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া তিনি চার যোগ এক গ্রুপের প্রতিনিধিদের সাথেও আলোচনা করেছেন। বৈঠক শেষে ভিয়েনায় রুশ আলোচক মিখাইল উলিয়ানভ বলেছেন, কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত সংলাপ ইতিবাচক গতিতে এগোচ্ছে। তিনি বলেছেন, সংলাপ অত্যন্ত স্পর্শকাত
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
জানুয়ারি ২৪, ২০২২ ১৫:১১ Asia/Dhaka

ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে চার যোগ এক গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনার ২৯তম দিন অতিবাহিত হলো। ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আজ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক ইউরোপের সমন্বয়কারী এনরিকা ম্যুরার সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া তিনি চার যোগ এক গ্রুপের প্রতিনিধিদের সাথেও আলোচনা করেছেন। বৈঠক শেষে ভিয়েনায় রুশ আলোচক মিখাইল উলিয়ানভ বলেছেন, কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত সংলাপ ইতিবাচক গতিতে এগোচ্ছে। তিনি বলেছেন, সংলাপ অত্যন্ত স্পর্শকাত

ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আজ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক ইউরোপের সমন্বয়কারী এনরিকা ম্যুরার সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া তিনি চার যোগ এক গ্রুপের প্রতিনিধিদের সাথেও আলোচনা করেছেন। বৈঠক শেষে ভিয়েনায় রুশ আলোচক মিখাইল উলিয়ানভ বলেছেন, কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত সংলাপ ইতিবাচক গতিতে এগোচ্ছে। তিনি বলেছেন, সংলাপ অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে পৌঁছেছে এবং তা অব্যাহত রয়েছে।

প্রকৃতপক্ষে, সংলাপ ইতিবাচক গতিতে এগিয়ে গেলেও পাশ্চাত্য এখনো নানা ভিত্তিহীন প্রস্তাব তুলে ধরে সংলাপে ধীর গতির জন্য ইরানকে দোষারোপ করার চেষ্টা চালাচ্ছে একই সাথে তারা আলোচনার টেবিলে এমনভাবে ইরানের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যাতে দেশটির কাছ থেকে আরো বেশি ছাড়া আদায় করা যায়। পাশ্চাত্য পরমাণু ক্ষেত্রে অস্থায়ী সমঝোতার কথা বলছে অথবা দ্রুত সমঝোতায় পৌঁছার জন্য ইরানকে আল্টিমেটাম দিচ্ছে। এ লক্ষ্যে তারা ইরানের ওপর মনস্তাত্বিক চাপ সৃষ্টির জন্য হুমকি ও অপপ্রচার চালাচ্ছে।

মার্কিন এনবিসি নিউজ চ্যালেন দাবি করেছে, ভিয়েনায় চলমান আলোচনায় রাশিয়া ইরানের সঙ্গে অস্থায়ী সমঝোতার প্রস্তাব দিয়েছে এবং সে অনুযায়ী ইরান পরমাণু সমঝোতায় কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা মেনে নেয়ার বিনিময়ে দেশটির ওপর থেকে সীমিত পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিন্তু ইরান ভিয়েনায় আলোচনা শুরুর প্রথম থেকেই বলে আসছে সংলাপকে অবশ্যই যৌক্তিক পন্থায় এগিয়ে নিতে হবে এবং এখানে ইরানের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না এবং সংলাপ অর্থপূর্ণ হতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ খাতিব যাদেহও এর আগে বলেছিলেন, নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং ক্ষতিপূরণের জন্য উত্থাপিত খসড়া প্রস্তাব অনুযায়ী আমরা আলোচনা চালিয়ে যাব এবং এখানে পর্যায়ক্রমে কিংবা অস্থায়ীভাবে সমঝোতায় পৌঁছার বিষয়ে কোনো কথা হচ্ছে না।

পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পরমাণু ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের বিষয়ে পাশ্চাত্য এমন সময় অস্থায়ী সমঝোতার দাবি করছে যখন সম্ভাব্য যে কোনো সমঝোতা অনুযায়ী পরমাণু গবেষণা ক্ষেত্রে অর্জিত জ্ঞান ও সাফল্য ধরে রাখা এবং এ বিষয়ে আরো গবেষণার অধিকার ইরানের রয়েছে। ইরানের পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা আব্বাস আসলানি বলেছেন, পাশ্চাত্য আসলে পরমাণু ক্ষেত্রে ইরানের সক্ষমতায় আরো সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করছে যাতে এ দেশটির কাছ থেকে পরবর্তীতে আরো বাড়তি দাবি দাওয়া আদায় করা যায়। এমনকি তারা যে অস্থায়ী সমঝোতার কথা বলছে তাতে সত্যিই ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো  কিনা তা যাচাই করারও সুযোগ রাখা হয়নি তাদের প্রস্তাবে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।