ইসরাইলের সন্ত্রাসবাদ থেকে আত্মরক্ষার অধিকার তেহরানের রয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i105088-ইসরাইলের_সন্ত্রাসবাদ_থেকে_আত্মরক্ষার_অধিকার_তেহরানের_রয়েছে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে। সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই উপদেষ্টা ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হওয়ার পর একথা বললেন ইরানি রাষ্ট্রদূত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২২ ১০:৩৯ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে। সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই উপদেষ্টা ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হওয়ার পর একথা বললেন ইরানি রাষ্ট্রদূত।

তিনি বলেন, জাতিসংঘের ৫১তম অনুচ্ছেদ অনুসারে ইসরাইলের এ ধরনের অপরাধমূলক তৎপরতার জবাব দেয়ার বৈধ অধিকার রাখে ইরান। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে মাজিদ তাখতে রাভাঞ্চি এসব কথা বলেছেন।

চিঠিতে আরো বলা হয়েছে, “এই ধরনের কর্মকাণ্ডের যেকোনো পরিণতির জন্য সম্পূর্ণভাবে ইসরাইল দায়ী থাকবে এবং এ ধরনের হঠকারিতা ও পরশ্রীকাতরতার পুনরাবৃত্তির ব্যাপারে তেহরান বিশেষভাবে সতর্ক করছে।”

গত সোমবার ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে আইআরজিসি’র দুই কর্মকর্তা কর্নেল এহসান কারবালায়িপুর ও কর্নেল মোর্তেজা সাঈদ নেজহাদ শহীদ হন। এ ঘটনার একদিন পর আইআরজিসি ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলকে এজন্য মূল্য দিতে হবে তাতে কোনো সন্দেহ নেই।#

পার্সটুডে/এসআইবি/১২