কোনো আলোচনাতেই আমেরিকাকে ছাড় দেব না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i114812-কোনো_আলোচনাতেই_আমেরিকাকে_ছাড়_দেব_না_ইরান
ইরান ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থার রেড লাইন মেনে যুক্তির ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় আমেরিকাকে কোনো ছাড় দেওয়া হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০২২ ১৩:৩০ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইরান ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থার রেড লাইন মেনে যুক্তির ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় আমেরিকাকে কোনো ছাড় দেওয়া হবে না।

আজ (শনিবার) আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে আর্মেনিয়া সফরে রয়েছেন। আজ ইয়েরেভানে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করেছেন সে প্রসঙ্গে আব্দুল্লাহিয়ান বলেন, 'আমেরিকা কথায় ও কাজে স্ববিরোধী। কারণ তিন দিন আগেও আমেরিকার কাছ থেকে আমরা বার্তা পেয়েছি। আমরা বলেছি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র পক্ষ থেকে যে অপবাদ দেওয়া হয়েছে সে বিষয়টির আগে সমাধান হতে হবে'।

তিনি আরও বলেন, ইরানে সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে অপব্যবহার করে তেহরানের ওপর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে ছাড় আদায়ের চেষ্টা করছে। কিন্তু ইরান কোনো আলোচনাতেই ছাড় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র।

আর্মেনিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন ৩০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।#   

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।