ইরানে শুরু হচ্ছে ইলেকট্রনিক যুদ্ধের মহড়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইস্ফাহানে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ইলেকট্রনিক যুদ্ধের মহড়া। এ মহড়ায় সেনাবাহিনীর র্যাপিড রেসপন্স ইউনিট এবং ইলেকট্রনিক সমরাস্ত্র ব্যবস্থাগুলো অংশ নেবে।
মহড়া চলাকালে ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে অর্জিত সর্বশেষ সাফল্য তুলে ধরা হবে। কয়েক মাস আগে ইলেকট্রলিক যুদ্ধ মহড়ার প্রথম পর্ব সম্পন্ন করা হয়েছে। এ কারণে আগামীকাল থেকে শুরু হওয়া মহড়াকে চূড়ান্ত পর্ব বলা হচ্ছে।
ইরানের উন্নত ইলেকট্রনিক সমরাস্ত্র রয়েছে। এর আগের মহড়াগুলোতে এসব সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত বিষয়টি হচ্ছে জ্যামিং। এ ক্ষেত্রে রেডিও বা রাডার তরঙ্গ চলাচলে বিঘ্ন ঘটানো হয়। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক সমরাস্ত্রের বহুবিধ ব্যবহার।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।