সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করল তেহরান, কড়া প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/iran-i118368-সুইডিশ_রাষ্ট্রদূতকে_তলব_করল_তেহরান_কড়া_প্রতিবাদ
ইসলামি প্রজাতন্ত্র ইরানে সংঘটিত সাম্প্রতিক সহিংসতার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সমর্থনমূলক অবস্থানের কারণে তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এছাড়া, এসব দেশের কর্মকর্তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৩ ০৬:২৩ Asia/Dhaka
  • সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করল তেহরান, কড়া প্রতিবাদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে সংঘটিত সাম্প্রতিক সহিংসতার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সমর্থনমূলক অবস্থানের কারণে তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এছাড়া, এসব দেশের কর্মকর্তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনের রাষ্ট্রদূত মাতিয়াস লেন্টযকে তলব করে এবং ইইউভুক্ত দেশগুলোর অবস্থান ও মন্তব্য নিয়ে কড়া প্রতিবাদ করে। চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছে সুইডেন। এজন্য সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে তেহরান এই প্রতিবাদ জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক বিভাগের পরিচালক সুইডিশ রাষ্ট্রদূতের কাছে তেহরানের পক্ষ থেকে ইইউ’র ভূমিকার নিন্দা জানান। এসময় তিনি বলেন, অন্য দেশগুলোর মানবাধিকার নিয়ে অভিযোগের রাজনীতি ও দ্বৈত অবস্থান বাদ দিয়ে বরং এসব দেশের প্রতি ইউরোপীয় দেশগুলোর সম্মান দেখানো উচিত; এ বিষয়ে তাদের দায়িত্ব রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের জবাবে সুইডিশ রাষ্ট্রদূত বলেন, তেহরানের এই প্রতিবাদের কথা তিনি ব্রাসেলসে ইউরোপীয় কর্মকর্তাদের কাছে পৌঁছে দেবেন।#

পার্সটুডে/এসআইবি/১৩