ভিডিও গ্যালারি
ইরানের বিভিন্ন প্রদেশে কুদস দিবসের মিছিলে জনতার ঢল
এপ্রিল ১৪, ২০২৩ ১৭:৩৫ Asia/Dhaka
ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানসহ সমগ্র দেশজুড়ে আজ বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টায় শুরু হওয়া মিছিলে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ইরানের সর্বস্তরের জনগণ।
তেহরানের রোজাদার জনগণ আজ বিশ্ব কুদস দিবসের মিছিলে ফিলিস্তিনি জনগণের প্রতি যথারীতি তাদের সমর্থন ঘোষণা করে। মিছিল চলাকালে তারা ইহুদিবাদী ইসরাইলের অপরাধ মোকাবেলার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান নেন এবং ব্যানার ও প্লেকার্ড বহন করেন।
এ বছরের বিশ্ব কুদস দিবসের অনুষ্ঠান এবং শোভাযাত্রার কর্মসূচি কভার করেন ৪ হাজারেরও বেশি সাংবাদিক, ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার। যাদের মধ্যে দেড়শ' জনেরও বেশি বিদেশি মিডিয়ার সাংবাদিক ছিলেন।
বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইরানে বিভিন্ন রাস্তার পাশে বোর্ড ও ভবনে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সমর্থনে দেওয়াল লিখন, পোস্টার ও ছবি আঁকা হয়। গণমাধ্যমে প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান।
ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কিবলা আল-কুদসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে প্রথম এ দিবসটি পালন করার কথা ঘোষণা করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়ে আসছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
ট্যাগ