ইসরাইলের পরিকল্পিত অপরাধযজ্ঞ মানবতার বিরুদ্ধে অপরাধ
বিশ্ব-সমাজের নীরবতা ইসরাইলকে আরও দাম্ভিক করছে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি, ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে কারাগারে টানা ৮৭ দিনের অনশনের পর শাহাদাৎবরণকারী ৪৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী খাদের আদনানের মজলুম শাহাদাতের প্রতিক্রিয়ায় বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা বর্ণবাদী ইহুদিবাদীদের আরও দাম্ভিক করে তুলছে।
আজ শহীদ হওয়া এই ফিলিস্তিনি নেতার শাহাদাত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেছেন, কারাগারে তাঁর শাহাদাত ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকার ও তাদের নির্যাতিত-নিপীড়িত অবস্থার চিত্র আগের চেয়েও স্পষ্ট করেছে।
কানয়ানি খাদের আদনানকে বন্দি করার প্রক্রিয়া ও তার সঙ্গে অমানবিক আচরণ করাকে অমানবিক ও নৃশংস সহিংসতা হিসেবে উল্লেখ করে বলেছেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত অপরাধযজ্ঞ মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইলি দখলদারিত্ব ও অমানবিক অপরাধযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির সম্মানজনক প্রতিরোধের প্রশংসা করেছেন এবং খাদের আদনানের শাহাদাতের ঘটনায় তার পরিবার, ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধ আন্দোলনগুলো ও বিশেষ করে ইসলামী জিহাদ আন্দোলনের প্রতি সমবেদনা জানান। #
পার্সটুডে/এমএএইচ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।