সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে আবার দূতাবাস চালু করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i124096-সৌদি_আরবে_আনুষ্ঠানিকভাবে_আবার_দূতাবাস_চালু_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার দূতাবাস চালু করেছে। গতকাল (মঙ্গলবার) ইরানের পক্ষে উপ পররাষ্ট্রমন্ত্রী আলী রেজা বিগদেলি উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৭, ২০২৩ ০৪:৫৪ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার দূতাবাস চালু করেছে। গতকাল (মঙ্গলবার) ইরানের পক্ষে উপ পররাষ্ট্রমন্ত্রী আলী রেজা বিগদেলি উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন।

গত ১০ মার্চ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃ:প্রতিষ্ঠার বিষয়ে চীনের রাজধানী বেইজিংয়ে দুই পক্ষ একটি চুক্তিতে সই করার পর ইরান এই দূতাবাস খোলার পদক্ষেপ নিল। অনুষ্ঠানে উপ পররাষ্ট্রমন্ত্রী বিগদেলি বলেন, "আমরা মনে করি আজকের দিনটা ইরান ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।" তিনি আরো বলেন, "দুই দেশের মধ্যকার সহযোগিতা নতুন অধ্যায়ে প্রবেশ করছে।"

সৌদি আরবে ইরানি দূতাবাস চালু করার ফলে তেহরান এবং রিয়াদের মধ্যে যোগাযোগ বাড়বে, দুই দেশের জনগণ ইরান ও সৌদি আরব সফরে যাবে, দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়বে এবং বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে। যদিও এখন পর্যন্ত সৌদি আরব তেহরানে দূতাবাস চালু করেনি তবে সম্পর্ক প্রতিষ্ঠার কারণে আসন্ন হজে ইরানের নাগরিকরা সহজেই সৌদি ভিসা পাবেন। সৌদি আরবের রাজধানীতে দূতাবাস খোলার পাশাপাশি দেশটির বন্দরনগরী জেদ্দায় ইরান চলতি সপ্তাহে একটি কনসুলেট অফিস চালু করবে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।