মাশহাদে চলছে পবিত্র কুরআন মেলা, রয়েছে বাংলাদেশি স্টল
https://parstoday.ir/bn/news/iran-i12577-মাশহাদে_চলছে_পবিত্র_কুরআন_মেলা_রয়েছে_বাংলাদেশি_স্টল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের পবিত্র নগরী মাশহাদে চলছে ১১তম আন্তর্জাতিক কুরআন মেলা। ১৬ জুন বৃহস্পতিবার শুরু হওয়া এবারের মেলাটি চলবে আগামী ২২ জুন পর্যন্ত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০১৬ ০১:৩৭ Asia/Dhaka
  • আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র তানভীর আহমেদের স্টল
    আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র তানভীর আহমেদের স্টল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের পবিত্র নগরী মাশহাদে চলছে ১১তম আন্তর্জাতিক কুরআন মেলা। ১৬ জুন বৃহস্পতিবার শুরু হওয়া এবারের মেলাটি চলবে আগামী ২২ জুন পর্যন্ত।

সাড়া জাগানো এ মেলায় অংশ নিয়েছেন ইরান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আযারবাইজান, তাজিকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, কেনিয়া, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কুরআন, কুরআনের শিল্পকলা, কুরআনের তাফসির, শিশু-কিশোরসহ ২৪টি বিভাগে ৭০০টি স্টল রয়েছে এই মেলায়।

মেলায় বিভিন্ন ডিজাইনের কুরআনের পাশাপাশি ধর্মীয় বই ও শিল্পকর্ম প্রদর্শনী ও বিক্রয় হচ্ছে। এবারের মেলায় বাংলাদেশের একটি স্টল স্থান পেয়েছে। মাশহাদের আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র তানভীর আহমেদ স্টলটি পরিচালনা করছেন।

বাংলাদেশি স্টল

এবারের মেলা সম্পর্কে তিনি আমাদেরকে জানান, “গত বছরের তুলনায় এবার দর্শক ও ক্রেতাদের ভীড় অনেক বেশী। তারা একে একে বিভিন্ন দেশের স্টল ঘুরে ঘুরে দেখছেন ও সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি সম্পর্কে নানা প্রশ্ন করছেন। স্টলের প্রতিনিধিরাও আগ্রহের সাথে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।”

মেলাতে অংশগ্রহণকারীদের ইফতারিও দেয়া হচ্ছে বলে তিনি জানান।

ভারতীয় স্টল

বাংলাদেশি স্টলে পাওয়া যাচ্ছে বাংলায় অনুদিত কুরআন শরীফ, ইমাম আলী (আ.)-এর খুতবা, চিঠি ও উপদেশ সম্বলিত বিখ্যাত গ্রন্থ নাহাজুল বালাগা, নামাযের ব্যাখ্যাসহ চল্লিশটি বই।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০