সত্য অবদমিত করতে আমেরিকা ইরানি গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে
https://parstoday.ir/bn/news/iran-i128386-সত্য_অবদমিত_করতে_আমেরিকা_ইরানি_গণমাধ্যমের_ওপর_নিষেধাজ্ঞা_দিচ্ছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিসহ কয়েকটি গণমাধ্যমের ওপর মার্কিন সরকার সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১১:০৫ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিসহ কয়েকটি গণমাধ্যমের ওপর মার্কিন সরকার সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

তিনি বলেছেন, জনগণের কাছে যাতে সত্য প্রকাশ হতে না পারে সেজন্য আমেরিকা ইরানি গণমাধ্যমের বিরুদ্ধে এই নিপীড়নমূলক পদক্ষেপ নিচ্ছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন'র সঞ্চালক ফরিদ জাকারিয়া প্রেসিডেন্ট রায়িসির এই সাক্ষাৎকার গ্রহণ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে প্রেসিডেন্ট রায়িসি সাক্ষাৎকারটি দেন।আমেরিকাকে উদ্দেশ করে প্রেসিডেন্ট রায়িসি প্রশ্ন তোলেন- কেন আপনারা আমেরিকার ভেতরে সত্য প্রকাশে বাধা দিচ্ছেন এবং লোকজনের কাছে তা পৌঁছাতে দিচ্ছেন না? কেন আপনারা সংবাদ মাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন? কেন আপনারা বিশ্বের বিভিন্ন অংশের যুব নেটওয়ার্কগুলোকে নিষিদ্ধ করছেন? কেন আপনারা ইরানের কণ্ঠস্বরকে আটকে দিচ্ছেন এবং জনগণের কাছে তা পৌঁছাতে দিচ্ছেন না?

তিনি আরো প্রশ্ন করেন "আপনি কি বৈশ্বিক সমস্যাগুলোকে স্পষ্ট করার সুযোগ দেবেন না যাতে বিশ্বের জনগণ পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি সচেতন হয় এবং বুঝতে পারে যে, আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশগুলো যা প্রবর্তন করে আন্তর্জাতিক সম্প্রদায় কেবল তা নয়?"

ইরানি প্রেসিডেন্ট মার্কিন সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনারা হোয়াইট হাউস কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করুন কেন তারা ইরানের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন এবং কি উদ্দেশ্যে তারা বিশ্ববাসীর কাছে খবর পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছেন। আমার মতে বিশ্বের বিভিন্ন জাতির প্রতি এটি বড় রকমের অবিচার।"#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।