'ইরান প্রযুক্তিগত বড় শক্তিগুলোর কাতারে উন্নীত'
ইরান মহাকাশ শিল্পের শীর্ষ দশটি দেশের অন্যতম
পার্স টুডে - ইরানের বিমান বাহিনীর সহকারী সমন্বয়ক বুশেহর প্রদেশে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশ্ব মহাকাশ শিল্পে ইরানের অবস্থান নিয়ে বক্তব্য রেখেছেন।
ক্যাপ্টেন আলী আকবর তালেবজাদেহ বলেছেন: "ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদেরকে কোনো লক্ষ্যই অর্জন করতে দিবে না।" তিনি বলেছেন: ইরান তার প্রচেষ্টা, জ্ঞানের পথ ধরে এগিয়ে যাওয়া ও জিহাদি তৎপরতার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা ও স্থানীয় নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে এতটা অগ্রগতি অর্জন করেছে যে ইরান এখন জটিলতম সমরাস্ত্র ও এসবের সম্পর্কিত সিস্টেমগুলো মেরামতের সক্ষমতা অর্জন করা ছাড়াও জঙ্গি বিমান ও নানা ধরনের ড্রোন নির্মাণের ক্ষেত্রে বিশেষ শক্তিগুলোর একচেটিয়া কর্তৃত্ব ভেঙ্গে দিয়েছে এবং প্রযুক্তিগত বড় শক্তিগুলোর কাতারে উন্নীত হয়েছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের নতুন নানা সাফল্যের দিকগুলো প্রদর্শনের বিষয়টি তুলে ধরে তালেবজাদেহ আরও বলেছেন, "ইসলামী ইরান বিশ্বের মহাকাশ শিল্পের শীর্ষ দশটি দেশের অন্যতম।"
উল্লেখ্য, ইরানে পবিত্র প্রতিরক্ষা সপ্তা শুরু হওয়া উপলক্ষে তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজের সময় ইরানের নির্মিত সর্বাধুনিক আত্মঘাতী ড্রোন 'শাহেদ-১৩৬ বি' এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তৈরি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'জিহাদ' প্রদর্শন করা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন