কেন ইসরাইল গুজব ছড়িয়েছিল যে ট্রাম্পকে ইরান হত্যা করার চেষ্টা করেছিল?
-
গতকাল মঙ্গলবার এনবিসি নিউজকে সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
একটি মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ইরান এই অঞ্চল ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং উত্তেজনা হ্রাসকে সমর্থন করে আসছে।
পার্সটুডের খবর অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিএসের সঙ্গে সাক্ষাৎকারে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসন এবং গণহত্যার নিন্দা জানিয়ে জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এই অঞ্চল ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং উত্তেজনা হ্রাস করতে চায় এবং একইসঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক আলোচনায় তেহরান প্রস্তুত রয়েছে।
একটি অদ্ভুত প্রশ্নের উত্তরে পেজিজিয়ান বলেন, "কূটনীতির জন্য একটি সম্ভাব্য হুমকি হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে। এমন কোন পরিকল্পনা ছিল কি?" তিনি বললেন, এই অঞ্চলে ইউরোপে এবং অন্যত্র আমরা যত হত্যাকাণ্ড দেখতে পাই তাতে কি ইরানিদের কোনও চিহ্ন আছে?" কোন সংযোগ ছিল? কখনও না! ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে যে কথা হচ্ছে তা ইরানের প্রতি শত্রুতা বৃদ্ধির জন্য ইসরায়েল এবং অন্যান্য দেশের একটি পরিকল্পনা।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে ইরান যুদ্ধ চাইছে না। তবে যদি তার পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা হয় তবে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকবে। স্বাভাবিকভাবেই আমরা যেকোনো পদক্ষেপের প্রতি প্রতিক্রিয়া দেখাব বলেও জানান পেজেশকিয়ান।
তিনি বলেন, আমরা যুদ্ধকে ভয় পাই না,আবার এর পেছনেও আমরা ছুটছি না। পেজেশকিয়ান আরো বলেন, আমি পুরোপুরি আশাবাদী যে এটি ঘটবে না। কারণ এটি সকল পক্ষের ক্ষতির কারণ হবে। পেজেশকিয়ান বলেন,ইরানের শত্রুরা অজুহাত তৈরি করার জন্য তেহরানের বিরুদ্ধে বোমা তৈরির চেষ্টার অভিযোগ করছে। আসলে 'এটা সত্য নয়।'#
পার্সটুডে/এমবিএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।