অগ্রগতির ইঞ্জিন থেকে ইউরোপের পশ্চাদপসরণের ইঞ্জিনে পরিণত হয়েছে জার্মানি: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিষয়ে জার্মান চ্যান্সেলরের অবস্থানকে অপরিণত বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন: ইরান সর্বদা জার্মানির সাথে শক্তিশালী এবং গঠনমূলক সম্পর্ক চায়।
ইরান সম্পর্কে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টজের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন: বিশ্ব মঞ্চে জার্মানির প্রতিনিধি হিসেবে মের্টজের মতো ব্যক্তির উপস্থিতি সত্যিই দুঃখজনক। আশা করা যায় যে আরও জ্ঞানী, দায়িত্বশীল এবং সম্মানিত রাজনৈতিক নেতৃত্ব জার্মানিতে ফিরে আসবে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্টজের সাম্প্রতিক এবং বৈচিত্র্যময় দাবির কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: জার্মানি একটি মহান জাতি। ওই জাতি তাদের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনীর মাধ্যমে মানবতার জন্য মূল্যবান সেবা প্রদান করেছে। জার্মানি একসময় ইউরোপের অগ্রগতির ইঞ্জিন ছিল; কিন্তু আজ এটি ইউরোপের জন্য পশ্চাদপসরণের ইঞ্জিনে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের কূটনৈতিক বিভাগের প্রধান বলেন: গত সেপ্টেম্বরে নিউইয়র্কে, মের্টজের পীড়াপীড়িতে, তিনটি ইউরোপীয় দেশ ইরানের পারমাণবিক আলোচনায় তাদের ভূমিকা ত্যাগ করে। উল্টো তারা ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথ বেছে নেয়; এখন একই ব্যক্তি একই আলোচনায় ফিরে আসার জন্য অনুরোধ করছেন।
দুর্ভাগ্যবশত ইরানিরা বহুবার মিঃ মের্টজের রাজনৈতিক অপরিপক্কতা এবং অনুপযুক্ত আচরণ প্রত্যক্ষ করেছে উল্লেখ করে আরাকচি আরও বলেন: ২০২৫ সালের জুনে যখন ইসরায়েল এক হাজারেরও বেশি ইরানিকে হত্যা করেছিল, তখন তার প্রতিক্রিয়া ছিল আনন্দেপূর্ণ; তাছাড়া, মের্টজ বারবার প্রকাশ্যে কথা বলেছেন এবং কয়েক সপ্তাহের মধ্যে ইরানের আসন্ন পতনও কামনা করেছেন।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন