যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে কী বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i156774-যুক্তরাষ্ট্রের_সঙ্গে_আলোচনা_শুরুর_আগে_কী_বললেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরুর আগে জোর দিয়ে বলেছেন, তেহরান গত বছরের ঘটনাবলী ভুলে না গিয়েই কূটনীতির পথে অগ্রসর হচ্ছে।
(last modified 2026-02-07T09:12:34+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৬ ১৭:২০ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরুর আগে জোর দিয়ে বলেছেন, তেহরান গত বছরের ঘটনাবলী ভুলে না গিয়েই কূটনীতির পথে অগ্রসর হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ওমানের মধ্যস্থতায় মাসকাটে পরমাণু বিষয়ক আলোচনা শুরু করেছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন- যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ও প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সহকারী জ্যারেড কুশনার ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব পালন করছেন। ইরানি প্রতিনিধি দল পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই উইটকফ মাসকাটে পৌঁছেছিলেন।

পার্সটুডে জানিয়েছে, মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, “আমরা সদিচ্ছা নিয়ে আলোচনায় প্রবেশ করছি এবং দৃঢ়তার সঙ্গে আমাদের অধিকার রক্ষা করব।”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই দফার পারমাণবিক আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ইরানের বিরুদ্ধে উত্থাপিত হুমকি ও অভিযোগগুলো আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন