প্রবাসী ইরানিদের বিরুদ্ধে মোসাদ এজেন্টদের ভয়াবহ আচরণ
-
রাজনৈতিক গুন্ডাদের দ্বারা প্রবাসী ইরানিদের হয়রানি
পার্সটুডে-বিদেশে বসবাসকারী ইরানিদের কিছু শহর থেকে প্রাপ্ত প্রতিবেদনে সাধারণ, অরাজনৈতিক ইরানিদের বিরুদ্ধে রাজতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত চরমপন্থীদের হুমকিমূলক আচরণ এবং চাপ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে।
এটি এমন সময় ঘটছে যখন এই জনতা প্রতিদিন রাজতন্ত্রবাদী গোষ্ঠীতে আরও বেশি প্রাধান্য পাচ্ছে এবং বিদেশে ইরানিদের ধমক, অশ্লীলতা এবং অপমানের হুমকি দিচ্ছে।
সম্প্রতি, এই গোষ্ঠিরই কিছু লোক ইরানি ছোট দোকান এবং রেস্তোরাঁয় গিয়ে হুমকি দিয়েছে যে যদি তারা রেজা পাহলভির ছবি না রাখে, তাহলে তারা তাদের রেস্তোরাঁ এবং ব্যবসা ধ্বংস করে দেবে এবং তাদের ব্যবসা ব্যাহত করবে। এ ধরনের আচরণের পেছনে ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দা মোসাদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস এলাকায়, যেখানে ইরানিরা বিপুল সংখ্যক বসবাস করে, এই হুমকিগুলো আরও ঘন ঘন দেখা যায় এবং যারা রাজতন্ত্রবাদী নয় তাদের কাজ করতে দেওয়া হয় না এবং তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ইরানি ইউজাররা এই হুমকির তীব্র প্রতিবাদ করেছেন। তবে বলা হচ্ছে যে এই অপমান এবং হুমকিগুলো রাজতন্ত্রবাদীদের মাধ্যমে সংগঠিত এবং পরিচালিত হয়েছে।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।