মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফলাফল-ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরোক্ষ আলোচনায় বসছে ইরান: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i157104-মার্কিন_যুক্তরাষ্ট্রের_সাথে_ফলাফল_ভিত্তিক_দৃষ্টিভঙ্গি_নিয়ে_পরোক্ষ_আলোচনায়_বসছে_ইরান_বাকায়ি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন,তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফলাফল-ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরোক্ষ আলোচনায় প্রবেশ করেছে। যদিও ওয়াশিংটনের "পরস্পরবিরোধী বক্তব্য" নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২০:০৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন,তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফলাফল-ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরোক্ষ আলোচনায় প্রবেশ করেছে। যদিও ওয়াশিংটনের "পরস্পরবিরোধী বক্তব্য" নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

রোববার সন্ধ্যায় ইরানি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার কিছুক্ষণ আগে বাকায়ি ইরনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ইরান আলোচনায় "গুরুত্ব সহকারে, সৎ বিশ্বাসে এবং ফলাফল-ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে" প্রবেশ করেছে। তিনি আরো বলেন,"প্রকৃত কূটনৈতিক প্রক্রিয়া" এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অপর পক্ষ কতটা গুরুত্ব সহকারে কাজ করে সেইদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।

বাকায়ি আরো বলেন যে ইরানের সমস্যা কেবল আলোচকদের নিয়ে নয় বরং অন্যান্য মার্কিন কর্মকর্তাদের অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে। তিনি বলেন, "তারা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ সংকেত এবং বার্তা পাঠাচ্ছে যার কোনওটিই গুরুত্ব বহন করে না। তিনি আরো বলেন যে ইরান "সম্পূর্ণ অবিশ্বাস এবং সংশয়ের পরিবেশে" আলোচনা করছে এবং "এক মুহূর্তের জন্যও" তার অতীত অভিজ্ঞতা উপেক্ষা করতে প্রস্তুত নয়।

২০২৫ সালের জুনে ইসরায়েলের আগ্রাসনের কয়েক মাস পর ৬ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ইরানি ও মার্কিন প্রতিনিধিদল মাস্কাটে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী উভয় পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, আলোচনা আগের মতোই পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।