ইরান থেকে কাতারে রপ্তানি ৩৪ শতাংশ বৃদ্ধি
https://parstoday.ir/bn/news/iran-i157148-ইরান_থেকে_কাতারে_রপ্তানি_৩৪_শতাংশ_বৃদ্ধি
পার্সটুডে- ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার পশ্চিম এশিয়া বিষয়ক দপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, গত ১০ মাসে কাতারে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানি ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
(last modified 2026-02-18T11:02:33+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১৭:০০ Asia/Dhaka
  • রপ্তানি বৃদ্ধি
    রপ্তানি বৃদ্ধি

পার্সটুডে- ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার পশ্চিম এশিয়া বিষয়ক দপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, গত ১০ মাসে কাতারে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানি ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পশ্চিম এশিয়া বিষয়ক দপ্তরের মহাপরিচালক আব্দুল আমির রাবিহাভি আজ বুধবার সর্বশেষ শুল্ক পরিসংখ্যানের ভিত্তিতে গত ১০ মাসে ইরান ও কাতারের মধ্যে বাণিজ্যিক লেনদেনের বিস্তারিত তুলে ধরেছেন। রাবিহাভি বলেন, কাতারে ইরানের তেল বহির্ভূত রপ্তানি প্রায় ৫ লাখ ৮০ হাজার টনে পৌঁছেছে, যার মূল্য ১২ কোটি ২০ ডলারেরও বেশি।

তিনি আরও জানান, গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪ লাখ ৩২ হাজার টন, যার মূল্য ছিল ১১ কোটি ৩০ লাখ ডলার। এটি ওজনের দিক থেকে ৩৪ শতাংশ এবং মূল্যের দিক থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

কাতারে ইরানের রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে কৃষিপণ্য, খাদ্যসামগ্রী, নির্মাণসামগ্রী এবং কিছু খনিজ পণ্য।#

পার্স টুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।