রাস্তাখিজ বা কেয়ামত ক্ষেপণাস্ত্র কবে ব্যবহার করবে ইরান?
-
ইরানের খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র
পার্সটুডে- ইরান কবে তার খোররামশাহর-৫ ও রাস্তাখিজ (কেয়ামত) ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
সংযুক্ত আরব আমিরাতের টিভি চ্যানেলের পক্ষ থেকেও এক আরব সামরিক বিশেষজ্ঞকে এমন প্রশ্ন করা হয়েছিল।
ঐ প্রশ্নের জবাবে আরব সামরিক বিশেষজ্ঞ বলেছেন, রাস্তাখিজ ও খোররামশাহর-৫ নামের ক্ষেপণাস্ত্রগুলো কয়েক টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এসব ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করে নি ইরান। কিছু সামরিক গণমাধ্যম রাস্তাখিজ ক্ষেপণাস্ত্রের বিষয়ে কিছু প্রাথমিক ধারণা দিয়েছেন, যেমন এটির দৈর্ঘ্য ১৪ মিটার, ওজন ২৭ টন। এতে দুই ধরণের প্রযুক্তির ওয়ারহেড রয়েছে।
তিনি আরও বলেন, এর সক্ষমতা সম্পর্কে যা বলা হচ্ছে তাহলো- এটিকে রাডার বা অন্য কোনো প্রযুক্তি দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো প্রান্তে আঘাত হানতে পারে। এটি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম।
এর আগে খবর বেরিয়েছিল, ইরানের খোররামশাহর-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১২ হাজার কিলোমিটার। সম্ভবত রাস্তাখিজ (কিয়ামত) ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি খোররামশাহর-৪ ও খোররামশাহর-৫ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির মতোই।#
পার্সটুডে/এসএ/৩