আমাদের পক্ষ থেকে আমেরিকার জন্য কোনো হুমকি ছিল না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i157444-আমাদের_পক্ষ_থেকে_আমেরিকার_জন্য_কোনো_হুমকি_ছিল_না_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করা হয়েছিল এমন কথার কোনো ভিত্তি নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সত্যটা স্বীকার করেছেন। আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের স্বার্থে যুদ্ধ শুরু করেছে।
(last modified 2026-03-03T09:35:40+00:00 )
মার্চ ০৩, ২০২৬ ১২:১০ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য হুমকি সৃষ্টি করা হয়েছিল এমন কথার কোনো ভিত্তি নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সত্যটা স্বীকার করেছেন। আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের স্বার্থে যুদ্ধ শুরু করেছে।

ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য হুমকি ছিল না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার এক্স (টুইটার) পেজে এই মন্তব্য করেন।

আরাকচি আরও লিখেছেন, ইরান হুমকি তৈরি করে নি। এ কারণে আমেরিকা ও ইরানে যে রক্তপাত ঘটানো হচ্ছে তার দায় নিতে সেসব ব্যক্তিকে যারা মনে করে ইসরায়েল ফার্স্ট অর্থাৎ যাদের কাছে সব কিছুর আগে ইসরায়েলের স্বার্থ গুরুত্ব পায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সব ব্যক্তির কাছ থেকে নিজেদের দেশকে রক্ষায় সোচ্চার হওয়ার জন্য মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা এর চেয়ে ভালো কিছুর জন্য যোগ্য।#

পার্সটুডে/এসএ/৩