শত্রুদের শয়তানি পুরোপুরি বন্ধ করেই কেবল আমরা থামব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i157528-শত্রুদের_শয়তানি_পুরোপুরি_বন্ধ_করেই_কেবল_আমরা_থামব_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, শত্রুদের শয়তানি পুরোপুরি বন্ধ করেই কেবল ইরানের সশস্ত্র বাহিনী শান্ত হবে। এ লক্ষ্যে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০২৬ ১০:৫৩ Asia/Dhaka
  • দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
    দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, শত্রুদের শয়তানি পুরোপুরি বন্ধ করেই কেবল ইরানের সশস্ত্র বাহিনী শান্ত হবে। এ লক্ষ্যে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেছেন।

আব্বাস আরাকচি চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল ও আমেরিকার অপরাধ ও নৃশংসতার কথা তুলে ধরে বলেন, ইরান নিজেকে রক্ষা করছে এবং এ লক্ষ্যে শত্রুদের বিভিন্ন ঘাঁটি ও কেন্দ্রকে নিশানা করা হচ্ছে। যেসব স্থান থেকে তারা ইরানের বিরুদ্ধে পরিকল্পনা করছে এবং যুদ্ধ চালাচ্ছে সেসব স্থানকেও নিশানা করা হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের এই অধিকার রয়েছে।

তিনি এই অঞ্চলে কিছু গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের ঘৃণ্য চক্রান্ত নস্যাত করতে তুরস্ক ও ইরানের মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে।#  

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।